Yogi Adityanath: বিশ্বকাপ জয়ের হাতছানি! ভারতীয় দলকে 'বিরাট' বার্তা যোগীর
Yogi Adityanath: সেমিফাইনালে বড় জয় ভারতের। অভিনন্দন জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই জয়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা তাঁর। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ৭০ রানে বিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
সামনেই বিশ্বকাপ জয়ের হাতছানি। আর তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ে আবেগে ভাসছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, শুভেচ্ছার বন্যা ভারতীয় দলকে।

যোগী (Yogi Adityanath) বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'বিরাট' জয় ভারতের। ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে ফাইনালের জন্যেও শুভ কামনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অন্যদিকে ODI ক্রিকেটে বিরাটের সর্বাধিক শতরান। আর এই সাফল্যের জন্যে বিরাট কোহলিকেও শুভেচ্ছা জানিয়েছেন যোগী (Yogi Adityanath)। তাঁর এই রেকর্ড গোটা দেশকে গর্বিত করে। এমনকি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আবেগের এই রেকর্ডের সঙ্গে জড়িয়েছে আছে। অনেক রেকর্ড এবং স্মরণীয় ইনিংস এখনও রয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।
খেলা শেষের পরেই এক্স মাধ্যমে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে মহম্মদ শামির প্রশংসাও করেছেন তিনি। বুধবারের ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। মোদী টুইটে লিখেছেন, দক্ষতার সঙ্গে খেলে ফাইনালে প্রবেশ করল ভারত। টিমের ব্যাটিং ও বোলিং দুটোই মনে রাখার মতো। ফাইনালের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। একটি নয়, আরও একটি টুইট করেছেন মোদী। সেখানেই উল্লেখ করেছেন শামির কথা।
তিনি বলেছেন, শামির এই অসাধারণ বোলিং আগামী প্রজন্ম মনে রাখবে। এমন বোলিং-এর জন্য আলাদাভাবে শামিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। ভারত যেন বিশ্বকাপ ঘরে আনে, এই কামনা জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications