Yogi Adityanath: উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করুন! স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগীর

Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন। আধিকারিকদের নিয়ে এক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আটটি পিছিয়ে পড়া সম্ভাবনাময় জেলা এবং ১০০ টি ব্লক থেকে ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) জানিয়েছেন রাজ্য সরকার এই অঞ্চলগুলিতে উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি তরফে দাবি করা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানের তরফে সম্ভাবনাময় জেলা ও ব্লকগুলিতে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য বিনিয়োগের ব্যাপারে উৎসাহ দেখিয়েছে।

Yogi Adityanath

এই এলাকায় সরকারি হাসপাতালের উন্নয়নে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে নীতি তৈরির কাজ চলেছে বলেও জানা গিয়েছে। নতুন নীতি প্রণয়নের সময় বেসরকারি ক্ষেত্রের চাহিদার কথা মাথায় রাখার কথাও জানানো হয়েছে সরকারি তরফে। বলা হয়েছে, ওইসব জায়গায় অন্তত ৫০ শয্যার হাসপাতাল স্থাপন করতে পারলে প্রক্রিয়া অনেক সহজ হবে।

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে যোগ্য ও দক্ষ চিকিৎসকদের নিয়োগ করা উচিত। তিনি আরও বলেছেন কোথাও কোনও পদ খালি রাখা উতিত হবে না। তিনি সরকারি আধিকারিকদের বলেছেন, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পাওয়ার বিষয়টিকে মাথার রাখতে হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, চিকিৎসকদের চাকরির বয়স বাড়ানোর বিষয়টি বিবেচনার মধ্যে রাখা উচিত। এছাড়াও চিকিৎসকদের পুনর্নিয়োগের জন্য নির্দেশিকা জারি করা উচিত। তিনি বসেছেন, সরকারি চিকিৎসকদের তাদের প্রবেশনারি সময়কালে উচ্চশিক্ষার অনুমতি দেওয়া উচিত। এই সময়ের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+