Yogi Adityanath: যুবকদের মাদকমুক্ত অভিযানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন যোগী
যে কোনও নেশাই সর্বনাশের কারণ! বর্তমান সময়ে তরুণ সম্প্রদায়ের মধ্যে অনেকেই কিন্তু নেশায় আসক্ত হয়ে তাঁদের জীবনে সর্বনাশ ডেকে আনছে। রাজ্যকে মাদক্মুক্ত করতে হবে। উত্তরপ্রদেশের যুবকদের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
তাঁদের স্বপ্ন যেন পূরণ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাঁদের উত্তরপ্রদেশকে তাঁদের স্বপ্নের রাজ্য গড়ে তুলতে হবে। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ে কেডি সিং বাবু স্টেডিয়ামে নেশা মুক্ত শশক্ত প্রদেশ প্রচারে গিয়ে এমন বক্তব্য রাখেন তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত যুবকদের এই বৃহত্তম অভিযানে যোগ দেওয়ার জন্য জানিয়েছেন। চলতি বছর আন্তর্জাতিক যুব দিবসের থিম হল তরুণ সম্প্রদায়ের জন্য সবুজ দক্ষতা। সেই সঙ্গে এও জানান, দেশের যুবকদের মাদকমুক্ত করতে হবে। আর তাই আমাদের সকলকে এই অভিযানে যুক্ত হতে হবে।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, এই নেশাতেই আসক্ত হয়ে যুবকরা পতনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে তাঁদের বেরোতে হবে। জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের যুবকদের মাদকমুক্ত করতে হবে। যোগী এদিন স্টেডিয়ামে এনসিসি, স্কাউট গাইড-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত মাদকমুক্ত হওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, এমন অনেক রোগ আছে যেগুলি বছরের পর বছর আমাদের যুবক থেকে শিশুদের গ্রাস করত, তারমধ্যে একটি হচ্ছে জাপানি এনসেফালাইটিস। আর এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন। কেন্দ্র ও রাজ্যের নানান সংস্থার নানান উদ্যাগে এই রোগ থেকে মুক্তি পয়েছেন সকলে। যারা তামাক, তামাকাজাত দ্রব্যের নেশা করেন তাঁদের কিন্তু দাঁতের ক্ষতি হয়। তাছাড়া জিভ, ফুসফুস, ত্বক, খাদ্যনালী ও পাকস্থলীর ওপর খারাপ প্রভাব ফেলে।
উত্তরপ্রদেশের যুব কল্যাণ বিভাগ রাজ্যকে মাদক্মুক্ত করার জন্য সচেতনামূলক প্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিটি গ্রামে খেলার মাথ, প্রতিটি ব্লকে ছোট ছোট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, যাতে যুবকরা ভালোভাবে খেলাধূলা করতে পারে, তা দেখা।
মুখ্যমন্ত্রী বলেন, যে সকল যুবক শিক্ষার সঙ্গে খেলাতেও পারদর্শী তাঁদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, যে রাজ্য সরকার রাজ্যে দুই কোটি যুবককে ট্যাবলেট ও স্মার্টফোন সরাবরাহ করে, তাদের দক্ষতা বাড়াবার জন্য সেই লক্ষ্যে তাঁরা পৌঁছেতে চাইবে।
রাজ্য সরকার অলিম্পিকে সোনার পদক জয়ী একজন খেলোয়াড়কে নগদ ছয় কোটি টাকা পুরস্কার দিচ্ছে। আর যিনি রুপোর পদক জিতেছেন তাঁকে ৩ কোটি টাকা দিচ্ছেন। এমনকি ব্রোঞ্জ পদক জেতা খেলোয়াড়দের জন্যও তিনি পুরস্কারের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, যুবকরা যদি এভাবে এগিয়ে যেতে থাকেন তাহলে তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।












Click it and Unblock the Notifications