Yogi Adityanath: তাঁর শাসনকালে ৫০০০ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে , দাবি যোগীর
যোগী উত্তর প্রদেশের ক্ষমতায় আসার পর থেকে যে সড়ক পরিবহণে বিপুল উন্নয়ন ঘটেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যোগী নিজেই দাবি করেছেন তাঁর সরকার ৫০০০ কিলোমিটার রাস্তা তৈরি করেছে। পুরনো ভেঙে চুড়ে যাওয়া রাস্তা গুলির সংস্কার করা হয়েছে।
সড়ক নির্মাণের জন্য ৯০০০ কোটি টাকা খরচ করেছে যোগী সরকার। ২০১৭ সালে প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন যোগী। তখন থেকেই রাজ্যের পরিবহণ পরিষেবার উন্নয়নে জোর দিয়েছিলেন তিনি। বিশেষ করে রাজ্যেপ পূর্ত দফতরের কাজে জোর দিয়েছিলে তিনি।

যোগী জানিয়েছেন তাঁর সরকার রাজ্যের ১৬৩টি ব্লকে দুই লেনের রাস্তা তৈরি করেছে। এছাড়াও ১৬১৭ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ২৬৫৩ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও ২৬টি তহশিলে রাস্তা তৈরি করা হয়েছে। ২২ ব্লকের রাস্তার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে।
এছাড়াও পূর্ত দফতরকে একাধিক রাস্তার জন্য বরাদ্দ বাড়িয়েছে যোগী সরকার। একাধিক নতুন নতুন সড়ক তৈরি হয়েছে উত্তর প্রদেশে। যে রাস্তা গুলির অবস্থা খারাপ ছিল সেগুলি নতুন করে সারিয়ে তোলা হয়েছে। শুধু শহরাঞ্চন নয় গ্রামীণ সড়কগুলিকেও সমান গুরুত্ব দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
অযোধ্যাকে সাজিয়ে তুলতে তো একাধিক রাস্তার উন্নয়ন করা হয়েছে। একাধিক এক্সপ্রেসওয়ে পর্যন্ত তৈরি করা হয়েছে সেখানে। এখনও একাধিক রাস্তার িনর্মাণের কাজ করছে। বিশেষ করে শিল্প আনতে যে রাজ্যে সড়ক পরিবহণের উন্নয়ন জরুরি সেটা আঁচ করেই যোগী সরকার রাজ্যের সড়ক পরিষেবার উন্নয়নে মন দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications