ভাঙবে গতবারের রেকর্ড, আসন্ন নির্বাচনে ৩৫০-র বেশি আসন পাবে বিজেপি! জোরালো দাবি যোগীর

ইঙ্গিত মিলেছিল জনমত সমীক্ষায়। আগামী বছরের বিধানসভা নির্বাচনে যে উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় ফিরতে চলেছে তারও অভাস মিলেছিল ওই সমীক্ষাতেই।

ইঙ্গিত মিলেছিল জনমত সমীক্ষায়। আগামী বছরের বিধানসভা নির্বাচনে যে উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় ফিরতে চলেছে তারও অভাস মিলেছিল ওই সমীক্ষাতেই। এবার ভোট বড় জয় হাসিল করতে ফের একবার নতুন করে আত্মবিশ্বাসী মেজাজে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

সাড়ে তিনশোর কাছাকাছি আসন পাবে বিজেপি

সাড়ে তিনশোর কাছাকাছি আসন পাবে বিজেপি

আদিত্যনাথের দাবি আসন্ন নির্বাচনে ৩২৫ থেকে ৩৫০-র কাছাকাছি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে মোট আসনের মধ্যে বিজেপি নিজেদের ঘরে তোলে ৩১৭টি। যোগীর দাবি এবারে অনায়াসেই সেই সংখ্যাকে পার করে ফেলবে বিজেপি।

 যোগীই প্রধান মুখ

যোগীই প্রধান মুখ

এদিকে উত্তরপ্রদেশের ২০২২ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই দলের প্রধান মুখ হবেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি বিজেপির তরফে এই নয়া ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই জনসংযোগ বাড়াতে বিপির তরফে প্রতিটা জেলায় ডোর-টু-ডোর আউটরিচ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত সাড়ে চার বছরে উত্তরপ্রদেশ সরকার গোটা রাজ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে তা নিয়েই জনগণের কাছে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী।

অক্টোবর থেকেই শুরু মূল কর্মযজ্ঞ

অক্টোবর থেকেই শুরু মূল কর্মযজ্ঞ

তবে অক্টোবরের শুরু থেকেই শুরু হবে মূল কর্মযজ্ঞ। আগামী মাস থেকেই প্রতিটা জেলায় হবে নির্বাচনী যাত্রা। প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন তিনি কোনো না কোনো সরকারি বা সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন যোগী। এমনকী তিনি প্রতিদিন এক থেকে দু'টি জেলা পরিদর্শন করতে পারেন বলে জানা যাচ্ছে।

৭৫টি জেলা সফরে যোগী

৭৫টি জেলা সফরে যোগী

এদিকে যোগীর নেতৃত্বেই যে উত্তরপ্রদেশ বিজেপি নির্বাচনী ময়দানে ঝাপাতে চলেছে তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন উত্তরপ্রদেশ বিজেপির নির্বাচনের দায়িত্বে থাকা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকী খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনেও এই বিষয়ে দফায় দফায় বৈঠকও হয়। বিপির সেই কোর কমিটির বৈঠকেই ঠিক হয় আগামী কয়েক মাসের মধ্যেই ৭৫টি জেলা সফরে যাবেন যোগী।

বেশ কয়েকটি জেলায় সরকারি কর্মসূচির উদ্বোধন

বেশ কয়েকটি জেলায় সরকারি কর্মসূচির উদ্বোধন

অন্যদিকে আগামী কয়েক মাসের মধ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন করারও কথা রয়েছে যোগীর। বেশ কয়েকটি জেলায় কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন কারর কথা রয়েছে তার। একইসঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পরিচালিত যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চার কর্মসূচিগুলিতেও অংশ নেবেন যোগী। অন্যদিকে সরকারি ইভেন্টের পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি, মিছিল-মিটিং গুলিও হবে মুখ্যমন্ত্রীকে সামনে রেখেই।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+