UP CM Yogi Adityanath: মোদীর শাসনকাল জুড়ে শুধুই সাফল্য! 'ঐতিহাসিক' বললেন যোগী
UP CM Yogi Adityanath: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ৯ বছরের শাসনকালজুড়ে রয়েছে শুধুই সাফল্য! যা স্বাধীন ভারতের ইতিহাসে নজির তৈরি করেছে। এমনটাই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। সম্প্রতি ১১২ কোটি টাকা খরচে মোট ৪১ টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই মোদী জামানায় সাফল্যের কীর্তির কথা সবার সামনে তুলে ধরেন যোগী (Yogi Adityanath) । আর তা রাখতে গিয়েই এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মার্কিন সফরের কথাও তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, যেভাবে আমেরিকাতে নরেন্দ্র মোদীকে ( PmModi In USA) স্বাগত জানানো হয়েছে তা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। শুধু তাই নয়, মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রীকে যেভাবে সম্মান জানানো হয়েছে তাও গর্বের বলে উল্লেখ করেছেন যোগী। যোগ দিবসে গোটা বিশ্ব যেভাবে অংশ নিয়েছে তা ভারতের প্রাচীন মুনিঋষিদের প্রতি এক সম্মান বলে দাবি তাঁর।
বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। শিল্প থেকে কর্মসংস্থা। শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই বিশেষ নজর যোগী সরকারের। এমনকি প্রান্তিক মানুষের কাছে যাতে জনকল্যাণ সুবিধা পৌছয় সেদিকেও বিশেষ নজর রয়েছে। এছাড়াও গত কয়েকমাসে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন যোগী।
সেগুলির কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয় সেদিকেও বিশেষ নজর রেখেছেন তিনি (UP CM Yogi Adityanath) । তবে আগামী লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন হবে রামমন্দির। আর সেই উপলক্ষে গোটা অযোধ্যাকে সাজিয়ে তোলা হচ্ছে। অন্যদিকে রাম মন্দির নির্মাণ এবং ব্রজ অঞ্চলের উন্নয়নের মতো প্রকল্পগুলির উল্লেখ করে যোগী জানিয়েছেন, এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে।
আর তা শেষ হলে মথুরা, বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও এবং বারসানা আবারও প্রাচীন যুগের স্মৃতি ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তীর্থস্থানগুলির বিকাশের কথাও উঠে এসেছে তাঁর মুখে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পাশাপাশি মথুরা-বৃন্দাবনের জন্যে বিশেষ হেলিকপ্টার পরিষেবা শুরু হবে বলেও জানিয়েছেন যোগী। যাতে নয়ডা, দিল্লি, গ্রেটর নয়ডার মানুষ সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন। ইতিমধ্যে অযোধ্যায় আরও একটি বিমানবন্দর তৈরি হচ্ছে বলে জানিয়েছেন যোগী। মূলত বিদেশী পর্যটকদের কথা ভেবেই এই বিমানবন্দর তৈরি হচ্ছে। ইতিমধ্যে রামের শহর অযোধ্যাকে বিশ্বের সবথেকে সুন্দর শহর হিসাবে তৈরির ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications