Yogi Adityanath: রাজ্যের ৫৫ লক্ষের বেশি দরিদ্র পরিবার হয়েছেন কোটিপতি! বড় দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

Yogi Adityanath: উত্তর প্রদেশের ৫৫ লক্ষের বেশি সুবিধাবঞ্চিত মানুষ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে বিনামূল্যে আবাসনের সুবিধা পেয়েছে। এই সুবিধা তাঁরা পেয়েছেন গত ছয় বছরে। গোরক্ষপুরের যোগীরাজ বাবা গম্ভীরনাথ অডিটোরিয়ামে ১১৬ টি উন্নয়নের কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের ৫৫ লক্ষের বেশি দরিদ্র পরিবার, যাঁদের কোনও আশ্রয় নেই, তাঁরা কোটিপতি হয়ে গিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আর মুখ্যমন্ত্রী আবাস যোজনার কথা উল্লেখ করে বলেন, এই ঘরগুলির মূল্য ন্যূনতম ১০ লক্ষ টাকা করে। রাজ্যের তিনকোটি পরিবারকে টয়লেটের সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Yogi Adityanath

প্রসঙ্গত যোগী আদিত্যনাথ ২০১৭ সালের মার্চ থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, উন্নয়ন কর্তৃপক্ষ ও হাউজিং ডেভেলপমেন্ট কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে, সব মৌলিক সুযোগ-সুবিধা দিয়ে হাউজিং স্কিমগুলি তৈরি করতে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, একটি সমৃদ্ধ অর্থনীতি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মাথাপিছু আয় বৃদ্ধিতে অবদান রাখে। যার ফলে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় এবং সামগ্রিক সমৃদ্ধিও বৃদ্ধি পায়। তিনি বলেছেন, যদি কোনও ব্যক্তি উন্নয়ন কর্তৃপক্ষ বা হাউজিং ডেভেলপমেন্ট কাউন্সিলের কাছ থেকে বাড়ি কেনেন, তাহলে তিনি আবাসন, স্কুল, পার্ক, রাস্তার আলো, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার মতো সুবিধাগুলি পেয়ে থাকেন।

মুখ্যমন্ত্রী নাগরিকদের বাড়ি কেনার সময়, সরকারি উন্নয়ন কর্তৃপক্ষ, হাউজিং ডেভেলমমেন্ট কাউন্সিল এবং সরকার অনুমোদিত স্কিমগুলি পছন্দ করার সময় সচেতন সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী গোরক্ষপুরের অনুষ্ঠানে বলেছেন এলাকায় উন্নয়নের বর্ণনা দেন। তিনি বলেন, এখানকা, রামগড় তাল এলাকায় সিনেমার শুটিং হয়। গোরক্ষপুর এইমস পরিষেবা দিচ্ছে। সার কারখানা চালু হয়েছে। পিপরাইচে চিনিকল চালু হয়েছে। বিআরডি মেডিক্যাল কলেজ একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গোরক্ষপুরে চিড়িয়াখানা খোলা হয়েছে। এলাকায় আরও বেশি সুবিধা দেওয়ার কথা তিনি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বস্ত করে বলেছেন, যাঁরা এখনও পর্যন্ত আবাসন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে। এর প্রেক্ষিতে সরকার নিউ গোরক্ষপুরের উন্নয়নের জন্য ছয় হাজার কোটি টাকা অনুমোদন করেছে বলে জানিয়েছেন তিনি। এই আবাসনে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসাযী, শিল্পী এবং দরিদ্ররা সুবিধা পাবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+