Yogi Adityanath: উত্তর প্রদেশে গত ৬ বছরে মহিলা পুলিশের সংখ্যা বেড়েছে দাবি যোগী আদিত্যনাথের

নারী উন্নয়ন এবং নারী কর্মসংস্থান নিয়ে তৎপর যোগী সরকার। তিনি দাবি করেছেন গত ৬ বছরে উত্তর প্রদেশে মহিলা পুলিশকর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশে মহিলা পুলিশের সংখ্যা ২০ হাজার থেকে বেড়ে ৪০ হাজার হয়ে গিয়েছে।

যোগী মুখ্যমন্ত্রী হয়ে আসার পর উত্তর প্রদেশে পুলিশে ৪০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে মহিলাদের জন্য। ২০১৭ সালে যেখানে মাত্র ১০,০০০ মহিলা পুলিশ কর্মী ছিল সেটা ৬ বছরে বেড়ে ৪০ হাজার হয়ে গিয়েছে। সংসদে যেভাবে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হয়েছে সেভাবে যোগী সরকারও মহিলাদের কথা ভেবে কাজ করেছে। এমনই দাবি করেছেন তিনি।

Yogi Adityanath

এদিন ১১৭ কোটি টাকার ২১৪টি প্রকল্পের সূচনা করেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন বিজেপি মহিলাদের উন্নয়নে বদ্ধ পরিকর। কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে গোটা দেশেই মহিলাদের উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করে চলেছে। নারী কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে মোদী সরকার।

সেই সঙ্গে উত্তর প্রদেশের বিজেপি সরকারও সমাজের সব স্তরের নারী এবং পুরুষের কল্যাণে একাধিক প্রকল্প তৈরি করেছে। সেই সব প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পেতে পারেন তার প্রচেষ্টা করা হচ্ছে। মহিলারা যাতে বেশি করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারেন সেদিকে বেশি করে নজর দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+