Yogi Adityanath: উত্তর প্রদেশ শীঘ্রই দেশের অর্থনীতির নেতৃত্ব দেবে, দাবি যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশ নিয়ে আবারও বড় ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী দাবি করেছেন উত্তর প্রদেশ শীঘ্রই দেশের অর্থনীতির নেতৃত্ব দেবে। ২০৩৭ সালের মধ্যে ভারতকে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য পূরণে উত্তর প্রদেশ বড় ভূমিকা নেবে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশে ধীরে ধীরে বিনিয়োগ আসতে শুরু করেছে। কারণ উত্তর প্রদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখানে আর শিল্প স্থাপনে ভয় পান না শিল্পপতিরা। তাঁরা শিল্পস্থাপনের নিরাপদ পরিস্থিতি পেয়েছেন। সেকারণে রাজ্যে বিনিয়োগ আসতে শুরু করেছে।

Yogi Adityanath

যোগী আদিত্যনাথ দাবি করেছেন উত্তর প্রদেশে মাফিয়ারাজ-গুণ্ডারাজের অবসান ঘটেছে। রাজ্যে আর জমি মাফিয়াদের দাপট নেই। তোলাবাজির চেষ্টা করলে তাঁদের কড়া হাতে দমন করা হচ্ছে। সবদিক দিয়ে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবরকম চেষ্টা করছেন তিনি। রাজ্যের একাধিক পরিকাঠামো গত উন্নয়ন করা হয়েছে। সড়ক পরিষেবা উন্নত করা হচ্ছে। তৈরি করা হচ্ছে একাধিক বিমানবন্দর। ইতিমধ্যেই অনেক বিমানবন্দরেই বিমান ওঠানামা শুরু করে দিয়েছে।

আগে উত্তর প্রদেশে কেবল একটি বিমানবন্দর ছিল। সেকারণেই ৩৮ বছর পর উত্তর প্রদেশে ফিকি(FICCI)-র বৈঠক বসেছিল। তাতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই বৈঠকেই তিনি এই বার্তা দিয়েছেন। যোগী আদিত্যনাথ এদিন উত্তর প্রদেশের পর্যটন শিল্প নিয়েও কথা বলেছেন। তিনি বলেছে ২৩ কোটি জনসংখ্যার রাজ্যে বছরে ৩০ কোটি পর্যটক আসে। কাজেই পর্যটন শিল্পেও উন্নয়ন জরুরি বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+