Yogi Adityanath: উত্তর প্রদেশে হিংসার কোনও স্থান নেই, বার্তা যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশকে অন্যান্য রাজ্যের থেকে শান্তিপূর্ণ বলে দাবি করলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, অন্যান্য রাজ্যে যেখানে হিংসা চলছে সেখানে উত্তর প্রদেশ তেমন কোনও হিংসার ঘটনাই ঘটে না। অনেক বেশি শান্তিপূর্ণ রাজ্যে উত্তর প্রদেশ।
সামনেই আসছে উৎসবের মরশুম। নবরাত্রি, দীপাবলির উৎসবে মাতবে গোটা দেশ। সদ্য মহরম গেল। উৎসবের দিনগুলিতে উত্তর প্রদেশ অনেক শান্তিপূর্ণ রাজ্য বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেছেন উৎসবের দিনগুলিতে যেখানে অন্যান্য রাজ্যে একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে সেখানে উত্তর প্রদেশে তেমন কোনও ঘটনাই ঘটেনি।

সেই সঙ্গে তিনি পুলিশ অফিসারদেরও পরিস্থিতির উপরে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উৎসবের দিনগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সম্প্রতি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাক বিষয়ে কড়া পদক্ষেপ করেছেন যোগী আদিত্যনাথ। কোনও রকম জমি মাফিয়া, মাফিয়ারাজ, গুণ্ডারাজ বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছেন তিনি।
উত্তর প্রদেশকে উন্নত করে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। গোটা রাজ্যে সুশাসন বজায় রাখতে একাধিক কড়া নির্দেশিকা জারি করেছেন তিিন। পুলিশ অফিসারদের দুষ্কৃতি এবং মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করার ছাড় দিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর সুশাসনের কারণে রাজ্যের মানুষ নিরাপদে রয়েছেন। উত্তর প্রদেশকে সব দিক দিয়ে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications