Yogi Adityanath: উত্তর প্রদেশের আইন শৃঙ্খলা এখন নতুন দিনের সূচনা করেছে, দাবি যোগীর
উত্তর প্রদেশের উন্নয় নিয়ে এবার বার্তা দিলে যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশ এখন উন্নয়নের শীর্ষের দিকে যাচ্ছে। রাজ্যের মানুষ এখন নিেজদের অনেক বেশি সুরক্ষিত মনে করেন। রাজ্য এখন দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগোচ্ছে।
রাজ্যের মেয়েরা এখ অনেক বেশি সুরক্ষিত বলে দাবি করেছেন তিনি। কোনও রকম ইভটিজিংয়ের শিকার হয় না এখন উত্তর প্রদেশ। বৃহস্পতিবার ৩১১টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্প রাজ্যের সব স্তরের মানুষের কাজে লাগছে।

এখন আর রাজ্যে জমি মাফিয়াদের দাপাদাপি নেই। কেউ জোর করে কৃষকদের জমি ছিনিয়ে েনয়না। যাঁরা এখনও এই কাজ করার চেষ্টা করেন তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হয়। রাজ্যের আইন শৃঙ্খলা এখন এতোটাই কড়া হয়ে গিয়েছে। কোনও ভাবে গরিব মানুষের উপরে কোনও রকম অত্যাচার সরকার বরদাস্ত করবে না বলে জানিয়েছেন তিনি।
কানোয়ার যাত্রার প্রসঙ্গ টেেন যোগী বলেছেন কোনও উৎসবের উপরেই িনষেধাজ্ঞা জারি করা উচিত নয় উল্টে সেই উৎসবকে কীভাবে সুষ্ঠু ভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে পালন করা যায় সেটা দেখাই বড় কর্তব্য। তিনি বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা এখন সরকারের সবচেয়ে বড় কাজ। এবং উত্তর প্রদেশ পুলিশ তাতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে যোগী।












Click it and Unblock the Notifications