Yogi Adityanath: গত ৬ বছরে উত্তর প্রদেশে অপরাধ প্রায় নির্মুল হয়ে গিয়েছে, দাবি যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশ ধীরে ধীরে অপরাধ মুক্ত রাজ্যে পরিণত হচ্ছে। গত ৬ বছরে উত্তর প্রদেশে অপরাধ প্রবণতা অনেরকটাই কমেছে দাবি যোগী আদিত্যনাথের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যে বিজেপি সরকার আসার পরেই উত্তর প্রদেশে অপরাধ কমতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি।

উত্তর প্রদেশের বাসিন্দারা এখন অনেক নিশ্চিন্তে এবং নিরাপদে জীবন যাপন করে থাকেন। এমনকী ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টেও স্পষ্ট যে উত্তর প্রদেশে অপরাধ প্রবণতা কমতে শুরু করেছে। অপরাধের হার কমছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Yogi Adityanath

যোগী আদিত্যনাথ দাবি করেছেন ২০২২ সালের নির্বাচনের সময়ও উত্তর প্রদেশে অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য পুিলশ-প্রশাসন কড়া নজরদারি চালিয়েছে। ভোটের সময়ও তেমন কোনও অপরাধের ঘটনা ঘটেিন উত্তর প্রদেশে।

যোগী আদিত্যনাথ দাবি করেছেন উত্তর প্রদেশের একটি বড় অংশের মানুষ এখন নিরাপদে জীবন কাটাচ্ছেন। রাজ্যের মহিলারা নিরাপদে জীবন কাটাচ্ছেন। এখন আর রাস্তা ঘাটে বেরোতে উত্তর প্রদেশের মেয়েরা ভয় পায় না বলে দাবি করেেছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিশ প্রশাসনের উপর রাজ্যের মানুষের আস্থা ক্রমশ বাড়ছে বলে দাবি করেছেন তিনি।

যোগী আদিত্যনাথ দাবি করেছেন, ২০১৭ সালের আগে উত্তর প্রদেশ দেশের পিছিয়ে পড়া রাজ্যে পরিণত হয়েছিল। সেই তকমা ধীরে ধীরে কাটিয়ে উঠেছে। এবার উত্তর প্রদেশ প্রথম সারির রাজ্যে পরিণত হয়েছে। কর্মসংস্থান থেকে আইন প্রশাসন সব দিক দিয়েই উত্তর প্রদেশ উন্নয়নের পথে এগোচ্ছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+