Yogi Adityanath: উত্তর প্রদেশে বিনিয়োগ আগে কখনো ভাবতেই পারত না কেউ, দাবি যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশে শিল্পের সংস্থান নিয়ে বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে একাধিক কাজ করেছেন তিনি। যোগী দাবি করেছেন ৬ বছর আগে উত্তর প্রদেশে বিনিয়োগের কথা কেউ ভাবতেই পারতেন না।
কারণ এতোটাই দুর্বল ছিল রাজ্যের আইন-প্রশাসন ব্যবস্থা। এখানে শিল্পস্থাপন করতে ভয় পেতেন বিনিয়োগকারীরা। ফেব্রুয়ারিতে গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটে ৩৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে। শনিবারই যোগী ১২০০ কোটি টাকার ইথানল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গত ৬ বছরে রাজ্যে যেপরিমাণ বিনিয়োগ এসেছে তা ৬ বছর আগে কেউ কল্পনা করতে পারতেন না বলে দাবি করেছেন যোগী। এক কথায় বিরোধীদের তীব্র নিশানা করেছেন যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেছেন আগে পুলিশ সুপার এবং পুলিশকর্মীরা পরিচয় গোপন করে থাকতেন। তাঁদের কেউ বাড়ি ভাড়া দিতে চাইতেন না।
এখন আর উত্তর প্রদেশে সেই পরিস্থিতি নেই। পুরো চেহারা বদলে গিয়েছে। এখানকার যুবারা এখনব অনেক কাজে প্রশিক্ষিত। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যে ধীরে ধীরে শিল্প আসতে শুরু করেছে। রাজ্যের আইন প্রশাসনের উপর ভরসা এসেছে বিনিয়োগকারীদের। বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে এখানে।
ধীরে ধীরে উত্তর প্রদেশ মুম্বই, বেঙ্গালুরু, সুরাটের সঙ্গে টক্কর দেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। এখানকার যুবাদের আর কাজের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে না। তাঁরা রাজ্যেই কাজ পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার একাধিক প্রকল্প নিয়েছে কাজ করার জন্য।












Click it and Unblock the Notifications