Yogi Adityanath: কংগ্রেস ক্ষমতায় থাকলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হতো না, দাবি যোগী আদিত্যনাথের
যোগী আদিত্যনাথ দাবি করেছেন কংগ্রেস সরকারে থাকলে কোনও ভাবেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হতো না। কোনও ভাবেই রামজন্মভূমির সমস্যা মিটত না। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ এখন প্রায় শেষের পথে। আগামী ২৪ জানুয়ারি অযোধ্যার বহু প্রতিক্ষিত রাম মন্দিরের দরজা খুলে যাবে সকলের জন্য। সে কারণে অযোধ্যাকে সাজিতে তুলতে কোনও রকম কসুর রাখছেন না যোগী আদিত্যনাথ। কয়েকদিন আগে অযোধ্যায় মন্ত্রিসভার বৈঠকও করেছেন তিিন। সেই বৈঠকে অযোধ্যার উন্নয়নের কাজ দ্রুত শেষ করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

এই বছরে দীপাবলির আগে অযোধ্যায় দীপোৎসব করে রেকর্ড গড়েছেন যোগী। অযোধ্যায় বিদেশী পর্যটকের সংখ্যাও বাড়বে বলে দাবি করে অযোধ্যার পরিকাঠামোগত বিপুল উন্নয়ন ঘটানো হচ্ছে। যোগী মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে তিনি দাবি করেছেন বিজেপি সরকারে এসেছিল বলে ৫০০ বছরের পুরনো বিতর্কের সমাধান হয়েছে। অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছে ঠিকই।
শুধু অযোধ্যার রাম মন্দির নয়, কেদারনাথ মন্দিরেরও উন্নতি হয়েছে। বিশ্বনাথ ধাম, উজ্জয়নের মহাকাল মন্দিরেরও উন্নয়ন করা হয়েছে। সেগুলির কোনও কিছুই এতোদিন ঘটেনি। কাজেই বিজেপি সরকার আসার কারণেই দেশের অনেক ধর্মস্থানের উন্নয়ন হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications