Yogi Adityanath: গোয়ার থেকেও বেশি পর্যটক আসবেন উত্তরপ্রদেশে, দাবি যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বদ্ধ পরিকর যোগী সরকার। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশে গোয়ার চেয়েও বেশি পর্যটক আসবে এমন পর্যটন কেন্দ্র পরিণত করবেন। এমনিতে উত্তর প্রদেশে তীর্থযাত্রীদের আনাগোনা বেশি।
বারাণসী, প্রয়াগরাজ থেকে শুরু করে আগ্রা একাধিক পর্যটন কেন্দ্র রয়েেছ উত্তর প্রদেশে। আরেকটি বড় পর্যটন কেন্দ্র তথা তীর্থ কেন্দ্র গড়ে উঠতে চলেছে অযোধ্যায়। আগামী বছরেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাবে। অযোধ্যা গোটা বিশ্বের কাছে পরিচিত একটি জায়গা। সেখানে পূন্যার্থীদের পাশাপাশি যাতে বিদেশী পর্যটকদেরও সমাগম হয় তার জন্য আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে।

পর্যটনের দিক থেকে গোয়া গোটা দেশে প্রথম। সবচেয়ে বেশি বিদেশী পর্যটকের সমাগম হয় গোয়ায়। আগামী দিনে উত্তর প্রদেশের পর্যটন শিল্পকেও সেই উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেকারণে সড়ক পরিবহণ থেকে শুরু করে আকাশ পথের পরিবহণের উন্নয়ে জোর দিয়েছেন তিনি।
একাধিক জায়গায় তৈরি হয়েছে বিমানবন্দর। আগে যেখানে শুধু লখনউয়ে বিমানবন্দর ছিল সেখানে উত্তর প্রদেশে এখন একাধিক বিমানবন্দর তৈরি করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহণের উন্নয়ন করে চলেছেন যোগী সরকার। উত্তর প্রদেশের একাধির বাসস্ট্যান্ডকে বিমানবন্দরের ধাঁচে গড়ে তুলতে চাইছেন তিনি।
তিনি বলেছেন উত্তর প্রদেশ যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পর্যটন মানচিত্রে তার প্রমাণ মিলতে শুরু করে দিয়েছে। গত বছরে গোয়ায় ৮০ লক্ষ পর্যটক গিয়েছিলেন। আগ উত্তর প্রদেশে ৭ কোটি পুন্যার্থী কাশী বিশ্বনাথ মন্দির দর্শণ করতে এসেছিলেন। সেদিক থেকে গোয়ার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে উত্তর প্রদেশ। কিন্তু বিদেশি পর্যটকদের সংখ্যা গোয়ায় এখনও বেশি। সেই জায়গা থেকে উত্তর প্রদেশের পর্যটনে উন্নয়ন করতে বদ্ধ পরিকর যোগী সরকার।












Click it and Unblock the Notifications