Yogi Adityanath: অপরাধের সংখ্যা অনেকটাই কমেছে উত্তর প্রদেশে, রাজ্যে সুশাসন নিয়ে বার্তা যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশে এখন আর গুণ্ডারাজ,মাফিয়ারাজ চলে না। আগেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তিনি দাবি করেছেন রাজ্যে অপরােধর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। রাজ্যের পুলিশ অপরাধ দমনে একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ৮ মাসে উত্তর প্রদেশে একাধিক জায়গায় অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। খুন-ডাকাতির মত অপরাধের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। কোন কোন জেলায় অপরাধের সংখ্যা উল্লেখ যোগ্য হারে কমেছে তার তালিকাও দিয়েছেন তিনি। যোগী দাবি করেছেন ৯ শতাংশ কমেছেন খুেনর ঘটনা। অন্যদিকে ১৬ শতাংশ কমেছে ডাকাতির ঘটনা।

Yogi Adityanath

উত্তর প্রদেশ জুড়ে একটা সময় কেবল অপরাধের সাম্রাজ্য ছিল। উত্তর প্রদেশকে গুণ্ডারাজ বলা হতো। সেই তকমা কাটিয়ে উঠেছে উত্তর প্রদেশে। যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তর প্রদেশ জুড়ে অপরাধ দমনে একের পর এক কড়া পদক্ষেপ হয়ে চলেছে। রাজ্যে বিনিয়োগকারী আনতে জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

একাধিক জেলায় অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। আমরোহা, ঝাঁসি, হরদোই জেলায় উল্লেখ যোগ্য হরে খুনের ঘটনা কমেছে। গত আট মাসে ২৪ শতাংশের বেশি কমেছে এই সব জেলায় ডাকাতির ঘটনা। ফিরোজাবাদ, শাজাহানপুর, মোরাদাবাদ, শাহরানপুর, পিলভিট জেলাতেও অপরাধের সংখ্যা উল্লেখ যোগ্য হারে বেড়েছে।

তবে কয়েকটি জেলায় এখনও ডাকাতির সংখ্যা বেশি দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন যোগী আদিত্যনাথ। সেই তালিকায় রয়েছে কনৌজ, হাথরাস, বদায়ু, অউরিয়া এবং প্রয়াগরাজ। আবার ধর্ষণের ঘটনা বেশি করে ঘটছে ফতেহপুর, সীতাপুর, খেরি, কুশাম্বি, হামিরপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+