Yogi Adityanath: উত্তর প্রদেশে বিমান পরিষেবায় জোয়ার এসেছে, দাবি যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশের বিমান পরিষেবা একেবারেই বদলে গিয়েছে। যাকে বলে আমূল পরিবর্তন এসেছে। এমনই দাবি করেছেন যোগী আদিত্যনাথ। গত ৬ বছরে উত্তর প্রদেশের বিমান পরিবহনে যুগান্তকারী পরিবর্তন এসেছে। তৈরি হয়েছে একাধিক বিমানবন্দর। বেড়েছে বিমান পরিষেবা।

যোগী আদিত্যনাথ দাবি করেছেন গত কয়েক বছরে উত্তর প্রদেশে একাধিক বিমানবন্দর তৈরি হয়েছে। যার জেরে উত্তর প্রদেশের আকাশে বিমানের আনাগোনা বেড়েছে। প্রয়াগরাজ, লখনউয়ে বিমানের ওঠানামা বেড়েছে। জেওয়া বিমানবন্দরেও বিমানের ওঠানামা বেড়েছে।

Yogi Adityanath

উত্তর প্রদেশ জুড়ে একটা সময়ে ৪৬,৫৮৫টি বিমান ওঠানামা করত সেটা ২০২২-২৩ সালে বেড়ে ৮২,৬১৫ হয়ে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে যাত্রীর সংখ্যাও। গত কয়েকবছরে উত্তর প্রদেশে বিমানযাত্রীর সংখ্যা বেড়েছে। একাধিক নতুন নতুন বিমানবন্দর তৈরি হয়েছে। প্রয়াগরাজ বিমানবন্দরের গুরুত্ব বেড়েছে। এখন প্রয়াগরাজ বিমানবন্দরে ৩০০ থেকে ৫০০ যাত্রী প্রতিদিন যাওয়া আসা করেন। কুম্ভমেলায় আবার সেই যাত্রী ওঠানাম সংখ্যা আরও বেড়ে যায়।

আরও একাধিক বিমানবন্দর শুরু করার পরিকল্পনায় রয়েছে যোগী আদিত্যনাথ। অযোধ্যার রামমন্দিরের দরজা খুলে গেলে সেই সংখ্যা আরও বেড়ে যাবে বলে বার্তা দিয়েছেন যোগী। সেকারণে অযোধ্যায় বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে যাতে দেশবিদেশের যাত্রীরা সেখানে চলে আসতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+