Yogi Adityanath: লখনউ থেকে বারাণসী যাওয়ার বিমান পরিষেবা উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ

বিমান যাত্রীদের জন্য অনেকটাই সুবিধা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, লখনউ থেকে বারাণসী খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সকলে। লখনউ থেকে বারাণসী উড়ে যাওয়ার বিমান পরিষেবা উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ। ইন্ডিগো এয়ারলাইন দ্বারা শুরু করা এই পরিষেবার মাধ্যমে, বারাণসী থেকে লখনউয়ে যেতে সময় লাগবে মাত্র ৫৫ মিনিট।

চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠান চলাকালীন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এই বিমানের খুব দরকার ছিল। এই পরিষেবা প্রধানমন্ত্রীর সংকল্প পূরণ করবে। এই বিমান পরিষেবা সাধারণ মানুষের জন্যেও। এতে মানুষের বারাণসী যাওয়া আর সুবিধার হবে।

Yogi Adityanath: লখনউ থেকে বারাণসী যাওয়ার বিমান পরিষেবা উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, গত ছয় বছরে রাজ্যে বিমান পরিষেবা অনেক উন্নত হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত বারাণসী ও লখনউতে মাত্র দুটি বিমানবন্দর ছিল। বর্তমানে রাজ্যে আরও নয়টি বিমানবন্দর চালু করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, রাজ্যে এখনও দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও ১২ টি বিমানবন্দরের কাজ চলছে, যার মধ্যে একটি হল অযোধ্যা বিমানবন্দর, যার কাজ ডিসেম্ব্রেই শেষ হয়ে যাবে। যেটি নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের চতুর্থ ও এশিয়ার বৃহত্তম বিমানবন্দর হবে। তিনি বলেন, এই বিমানবন্দরের কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে। এটি তৈরি হলে যাত্রীদের খুব সুবিধা হবে, সেই সঙ্গে শুধু যে নয়ডার আর্থিক উন্নতি হবে তা নয় পুরো উত্তরপ্রদেশের অর্থনীতি আরও উন্নত হয়ে উঠবে।

যোগী আদিত্যনাথ ইন্ডিগো এয়ারলাইন্স, ভারর সরকার, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, এই বিমান বন্দর তৈরির কারণে ব্যবসায়ী থেকে তীর্থযাত্রীদের খুব সুবিধা হবে, সেই সঙ্গে তাঁদের চাহিদাও পুরণ হবে। তিনি বলেন, গত ছয় বছরে বিমান পরিষেবার কাজ আরও ভালো ভাবে হয়েছে। তাতে যাত্রীদেরও অনেক সুবিধা হয়েছে। লখনউ থেকে আগত ব্যক্তিরা খুব সহজেই এই বিমানের মাধ্যমে বারাণসী পৌঁছে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+