Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অপরাধে জিরো টলারেন্স, প্রাণভিক্ষা চাইছেন এখন অপরাধীরা! হুঁশিয়ারি যোগীর

একসময় উত্তরপ্রদেশে দুষ্কৃতীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াত। আর আজ তারাই প্রাণভিক্ষা করছে। পুর নির্বাচনের প্রচার চলাকালীন এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্বাচনের আগে উন্নাও ও রায়বেরেলিতে সভা করেছেন যোগী আদিত্যনাথ।

প্রচারে গিয়ে যোগী বলেন, বিজেপির একটাই লক্ষ্য। মাফিয়া তথা দুষ্কৃতীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। তাঁর দাবি বর্তমানে স্বাভাবিক জীবনে ফেরার জন্য দুষ্কৃতীরা ক্ষমা চাইছে। অপরাধের ক্ষেত্রে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েথে বলেও মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

প্রাণভিক্ষা চাইছেন এখন অপরাধীরা! হুঁশিয়ারি যোগীর

আগামী ৪ মে ও ১১ মে দুই দফায় ভোট রয়েছে উত্তরপ্রদেশে। সে রাজ্যেরর প্রাক্তন সপা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, আগে রাজ্যের যুব সম্প্রদায় পিস্তল নিয়ে ঘুরে বেড়াত আর এখন স্মার্টফোন আর ট্যাবলেট নিয়ে কাজ করে। উত্তরপ্রদেশ সরকার ছাত্র ছাত্রীদের মধ্যে যে স্মার্টফোন ও ট্যাবলেট বিতরণ করেছে, সে কথা উল্লেখ করেন আদিত্যনাথ।

ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পনের আওতায় এক কোটি ছাত্র-ছাত্রীকে ওই গ্যাজেটগুলি দেওয়া হয়েছে। যোগী আরও বলেন এর আগে শহরগুলিতে থাকত আর্বুজনার স্তুপ। আর এখন সেই শহরগুলি স্মার্ট হচ্ছে। বর্তমানে কোনও মাফিয়ারাজ, অপরাধ, দুর্নীতির জায়গা উত্তরপ্রদেশে নেই বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে সমাজবাদী পার্টিকে হারিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি।

পরপর দু'বার মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী। উন্নাওতে সভায় বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা হল নতুন উত্তরপ্রদেশ। প্রত্যেককে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, উত্তরপ্রদেশের প্রত্যেক বাসিন্দাকে পরিবার বলে মনে করে সরকার। জাতপাত ধর্মবেদ বলে কিছু নেই বলেও মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

তাঁর মন্তব্য, বর্তমানে সে রাজ্যে কোনও অপহরণ, পাচারের মতো ঘটনাও ঘটে না। সমাজবাদী পার্টির সরকারকে আক্রমণ করে আক্রমণ করে যোগীর দাবি, একটা সময়ে মেয়েদের স্কুলে যেতে দেওয়া হত না। উত্তরপ্রদেশের ছেলেমেয়েদের কোনও পরিচয় ছিল না বলেও দাবি করে মুখ্যমন্ত্রী জানান, গত নয় বছরে অনেক কিছু বদলে গিয়েছে। গোটা বিশ্বের কাছে এখন উত্তরপ্রদেশ আকর্ষণের কেন্দ্র।

অন্যদিকে ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরণ করছেন বলেও মন্তব্য করেছেন যোগী। 'ডবল ইঞ্জিনের সরকার' থাকায় কি কি সুবিধা পায় উত্তরপ্রদেশ সেই হিসাবও তুলে ধরেন। পাশাপাশি যোগী তুলে ধরেছেন গ্রাম এবং শহর মিলিয়ে ৫৪ লাখ মানুষ ঘর পেয়েছেন।

আড়াই কোটিরও বেশি মানুষের জন্যে টয়লেট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে উত্তরপ্রদেশ যেভাবে এগিয়ে চলছে সেই উন্নয়নের কথাটাই আরও একবার তুলে ধরলেন যোগী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+