কর্নাটকে বিজেপির স্টার ক্যাম্পেনার যোগী আদিত্যনাথ! প্রচার শুরু এই সপ্তাহেই
উত্তর প্রদেশে পরপর দুবার মুখ্যমন্ত্রী হয়ে টানা ছয় বছরের বেশি ক্ষমতায় থেকে ইতিহাস তৈরি করেছেন যোগী আদিত্যনাথ। বাইরের রাজ্যেও তাঁর কথা শুনতে ভিড় করেন সাধারণ মানুষ। তাঁকে কর্নাটকের তারকা প্রচারকদের তালিকায় রেখেছিল রাজ্য বিজেপি। জানা গিয়েছে তিনি এই সপ্তাহেই কর্নাটকে প্রথন নির্বাচনী সভা করবেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের তারকা প্রচারকদের তালিকা থাকা যোগী আদিত্যনাথ বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে যাওয়ার কথা ছিল ২৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে। উত্তর প্রদেশ রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্থানীয় সংস্থার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। যে কারণে বুধবার এবং রবিবার যোগী আদিত্যনাথের প্রচারের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

উত্তর প্রদেশে পুরসভাগুলির ভোটগ্রহণের দিন নির্দিষ্ট করা হয়েছে ১০ মে। এই দিন কিছু জেলা পঞ্চায়েত ছাড়াও ১৭ টি পুর কর্পোরেশনের সব কটিতেই নির্বাচন হবে। সেখানে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে স্টার বক্তা সেই যোগীই আদিত্যনাথই।
সূত্রের খবর অনুযায়ী, কর্নাটকে যোগী আদিত্যনাথ এক ডজনের বেশি সভায় ভাষণ দেবেন এবং কয়েকটি রোড শোও করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন, উত্তর প্রদেশের বাইরে অনেক রাজ্যেই যোগী প্রচারের ব্যাপক চাহিদা রয়েছে। যেমনটা রয়েছে কর্নাটক।

ওই নেতা বলেছেন, আদিত্যনাথ উত্তর প্রদেশের গোরক্ষনাথ পীঠের মহন্ত ছিলেন। যার অনুগামী রয়েছে কর্নাটকেও। যোগী আদিত্যনাথ নাথ সম্প্রদায়ের। বেশ কিছু মঠ এবং ধর্মীয় সংগঠন প্রত্যক্ষ এবং পরোক্ষাভাবে নাথ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। যে কারণে যোগীর জনপ্রিয়তা তুলনামূলক বেশি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্রারের মতো কর্নাটকের বেশ কয়েকজন বিজেপি নেতা সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই বিষয়টিকে চাপা দিতেই যোগী আদিত্যনাথকে দিয়ে বেশি সমাবেশ করানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন ২০১৮-র বিধানসভা নির্বাচনে আদিত্যনাথ কর্নাটকে একাধিক জনসভা এবং রোড শো করেছিলেন। তবে সেই নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হলেও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।












Click it and Unblock the Notifications