আজ জন্মদিন যোগী আদিত্যনাথের, জেনে নিন তাঁর পাঁচটি বিশেষ তথ্য
যোগী আদিত্যনাথের জন্মদিন আজ। ১৯৭২ সালের ৫ জুন জন্মেছিলেন উত্তর প্রদেশের ২৩তম মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরাখণ্ডের একটি গ্রামে জন্মেছিলেন তিনি। কিন্তু সন্ন্যাস নেবেন বলে ঘর ছাড়েন তিনি। রামমন্দির আন্দোলনে সামিল হয়ে গোরক্ষপুরে চলে আসেন তিনি।
গোরক্ষপুরে মহন্ত অভেদ্যনাথের সংস্পর্শে আসেন তিনি। এবং তাঁর শিষ্যত্ব গ্রহণ করে গোরক্ষপুরের মন্দিরেই থেকে যান যোগী আদিত্যনাথ। তবে সন্ন্যাস নিলেও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৮ সালে ভোটে দাঁড়ান যোগী। এবং গোরক্ষপুরের সাংসদ হিসেবে ৫ বছর কাটিয়ে ফেলেন তিনি। ২০১৭ সাল পর্যন্ত গোরক্ষপুরে সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

তারপরেই বিজেপি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে তাঁেক বসানোর সিদ্ধান্ত নেয়। এই নিয়ে দ্বিতীয়বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি। এখনো পর্যন্ত যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন। গত ৫ বছর গোরক্ষপুরের সাংসদ ছিলেন তিনি। তারপরে ২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি।

উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের পাঞ্চুর জেলায় ১৯৭২ সালে জন্মেছিলেন তিনি। তাঁর নাম ছিল অজয় মোহন বিস্ত। তারপরে সন্ন্যাস নেওয়ার পর তাঁর নাম হয় যোগী আদিত্যনাথ।
স্নাতক হওয়ার পরেই ঘর ছেড়েছিলেন তিনি। ১৯৯০ সালে অযোধ্যার রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৯২ সালে পরিবারের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে ১৯৯২ সালে মাত্র ২১ বছর বয়সে সন্ন্যাস নেন তিনি। গোরক্ষপুরের মহন্ত অভেদানন্দ মহারাজের সংস্পর্শে আসেন তিনি।
মাত্র ২৬ বছর বয়সে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ পদে নির্বাচিত হন তিনি। ২০১৪ সাল পর্যন্ত পর পর পাঁচ বছর তিনি সাংসদ পদে নির্বাচিত হন।
লোকসভায় ৭৭ শতাংশ উপস্থিতি ছিল তাঁর এবং মোট ২৮৪টি প্রশ্ন করেছিলেন তিনি। এবং ৫৬টি বিতর্কে অংশ নিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications