যোগী চান ট্রিপল ইঞ্জিন, উত্তরপ্রদেশ পুরসভা নির্বাচনে জিততে উন্নয়নই হাতিয়ার
যোগী-রাজ্যে এতদিন ডাবল ইঞ্জিন সরকার চলছিল, এবার ট্রিপল ইঞ্জিন সরকার চালানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের পুরসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তিনি বলেন, রাজ্যের আরো দ্রুত উন্নয়নের জন্য ট্রিপল ইঞ্জিন সরকার আবশ্যক।
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের উন্নাও ও রায়বেরিলিতে জনসভা থেকে আসন্ন পুরসভা ভোটের প্রচারে ঝড় তোলেন। আসন্ন পুরসভা ও ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিতে জেতানোর জন্য তিনি আবেদন করেন উপস্থিত জনতার কাছে। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের গতিকে আরো বাড়াতে ট্রিপল ইঞ্জিন দরকার।

সম্প্রতি তিনি ১০৪৬ কোটি টাকার ২৫৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যজুড়ে। সই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সেখানে আরও গতি দিতে চাইছেন তিনি। চাইছেন আসন্ন পুরসভা নির্বাচনে জিতে উত্তরপ্রদেশের উন্নয়নকে ২০২৪-এর আগে দেশে মডেল বানাতে।
যোগী-রাজ্যের আরবান লোকাল বজি ইলেকশন বা পুরসভা নির্বাচন দুটি দফায় অনুষ্ঠিত হবে। ৪ মে ও ১১ মে পুরসভার ভোট। সেই ভোটের আগে প্রচারে ঝড় তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেছেন। উত্তরপ্রদেশকে মডেল রাজ্য বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, বিজেপি সরকারের একটাই লক্ষ্য উত্তরপ্রদেশ থেক মাফিয়া রাজের অবসান ঘটিয়ে উন্নয়নের পথে রাজ্যকে চালিত করা। সেই লক্ষ্য আমরা তরতরিয়ে এগিয়ে চলেছি। রাজ্যে এখন আর মাফিয়ারা মাথা তুলে কথা বলতে পারে না। এখন উন্নয়ন কর্মযজ্ঞ চলছে রাজ্যে। সবাই এখন উন্নয়ন প্রত্যাশী।

তিনি এই মর্মে পূর্বতন সমাজবাদী পার্টির সরকারকে নিশানা করেন। তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে রাজ্যে শুধু গুন্ডারাজ চলেছে। মাফিয়ারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করত। যুব সম্প্রদায়ের কোনো কাজ ছিল না। এখন তারা কর্মমুখী হতে শুরু করেছে।
ছাত্র-যুবদের এখন স্মার্টফোন আর ট্যাব দেওয়া হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার উদ্দেশ্য চরিতার্থ করাই এর উদ্দেশ্য। এর মাধ্যমে তারা উচ্চশিক্ষায় লাভবান হবে। কাজের পরিধি বাড়াতে পারবে। যুবসমাজ জাতির মেরুদণ্ড। তাদেরকে সঠিক পথ দেখালেই রাজ্যের উন্নয়ন হবে। সেই কাজ করে চলেছে তার সরকার।

তিনি মনে করেন, লোকাল বডি পোল বা স্থানীয় সংস্থার নির্বাচন মানেই ছোটোখাটো ব্যাপার নয়। এই নির্বাচন ও এই স্থানীয সংস্থারও বিরাট ভূমিকা রয়েছে রাজ্যের উন্নয়নে। তাই রাজ্যের উন্নয়ন প্রক্রিয়া বলবৎ রাখতে জরুরি স্থানীয় নির্বাচনগুলিতেও জেতা। স্থানীয় নির্বাচন জিততে পারলে ট্রিপল ইঞ্জিনের মতো কাজ করবে সরকার। আর সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী প্রচারে ঝড় তুলেছেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications