ভারতকে ইতালিতে পরিণত করতে চান রাহুল, করোনা নিয়ে কংগ্রেসের সমালোচনার পাল্টা আক্রমণ যোগীর
ভারতকে ইতালিতে পরিণত করতে চান রাহুল, করোনা নিয়ে কংগ্রেসের সমালোচনার পাল্টা আক্রমণ যোগীর
রাহুল গান্ধী ভারতের করোনা সংক্রমণকে ইতালির পর্যায়ে নিয়ে যেতে চাইছেন। এমনই অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেকারণেই মোদী সরকারের করোনা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিয়ে এভাবে সমালোচনা করে চলেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। ভারতে ভারতেই থাকতে দিন ইতালিতে পরিণত করবেন না। এমনই অভিযোগ করেছেন আদিত্যনাথ।

ভারতকে ইতালি করতে চাইছেন রাহুল
করোনা সংক্রমণ ইতালিতে ভয়ঙ্কর আকার নিয়েছিল। ভারতকেও সেই জায়গায় নিয়ে যেতে চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাই মোদী সরকারের একের পর পদক্ষেেপর সমালোচনা করে চলেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। এমনই অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত উল্লেখ্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উভয়ের মামাবাড়ি ইতালিতে। রাহুল মাঝে মধ্যেই ইতালিতে উড়ে যান।

ভারতকে ভারতেই থাকতে দিন
যোগী আদিত্যনাথ এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন। ভারতে ভারতেই থাকতে দিন ইতালিতে পরিণত করবেন না। কারণ ইতালিতে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। হু-র পরিসংখ্যান বলছে ইতালিতে করোনা সংক্রামিত হয়েছিলেন ২.৩৩ লাখ মানুষ। মারা গিয়েছেন ৩৩,০০০। ভারতের অবস্থান সেতুলনায় অনেকটাই ভাল। কারণ ভারতে মৃত্যুর হার অনেকটাই কম।

লকডাউন নিয়ে রাহুলের আক্রমণ
কয়েকদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারের লকডাউন নিয়ে সমালোচনা শুরু করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, লকডাউনে কোনও লাভই হয়নি দেশের। উল্টে করোনা সংক্রমণ আরও বেড়েছে। ২৪ মার্চ করোনা ভাইরাসকে জব্দ করতে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্দেশ্য কী সত্যিই সফল হয়েছে। প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

রাহুলকে আক্রমণ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাহুলকে পাল্টা আক্রমণ করে বলেছেন, এই মুহূর্তে দেশে সবচেেয় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। তিনিই প্রতিবন্ধকতা তৈরি করছেন। একদশক রাজত্ব করে কংগ্রেস যা করে উঠতে পারেনি মোদী সরকার ৬ বছরে সেটা করে দেখিয়েছে বলে দাবি করেছেন আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications