পুরসভা গুলিকে স্বনির্ভর করে তুলতে হবে, মেয়রদের বার্তা যোগী আদিত্যনাথের

পুরসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। এই জয়ের ধারা বজায় রাখতে মানুষের প্রত্যাশা দ্রুত পূরণের বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি মেয়রদের বার্তা দিয়েছেন যাতে দ্রুত পুরসভাগুলিকে স্বনির্ভর করে তোলা যায়।

মেয়রদের বার্তা যোগী আদিত্যনাথের

পুরসভা নির্বাচনে কোমর কষে প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ। প্রায় ৫০টির বেশি সভা করেছিলেন তিনি। তার ফল মিলেছে ভোট বাক্সে। উত্তর প্রদেশের প্রায় সব পুরসভাতেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। গতকাল একটি অনুষ্ঠানে জয়ী মেয়রদের শুভেচ্ছা জানান তিনি।

সেই সঙ্গে তিনি নব নির্বাচিত মেয়রদের কাজের দিকটি সবার আগে নজরে রাখার বার্তা দিয়েছেন। যোগী আদিত্যনাথ বলেছেন, যেভাবে মানুষ তাঁদের সমর্থন দিয়েছেন সেই ভাবেই এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করতে হবে। কাজে যেন কোনও খামতি না থাকে। পুরসভার কাজে যেন কোনও রকম অভিযোগ না করেন এলকার বাসিন্দারা সেটা নজরে রাখতে হবে।

মেয়রদের বার্তা যোগী আদিত্যনাথের

সেই সঙ্গে যোগী আদিত্যনাথ নবনির্বাচিত মেয়রদের বার্তা দিয়েছেন যাতে তাঁরা প্রত্যেকটি পুরসভাকে স্বনির্ভর করে গড়ে তুলতে পারেন সেদিকে বিশেষ নজর দিতে হবে। যাতে প্রত্যেকটি পুরসভা পুরপরিষেবার জন্য কোনও কিছুর উপর নির্ভর না করে সেদিকে বিশেষ নজর দিতে হবে।

এলাকার নিকাশি ব্যবস্থা এবং আবর্জনা যাতে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা হয় তার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন এলাকায় আবর্জনা যাতে পরিচ্ছন্ন করা যায় তার জন্য বিশেষ নজর দিতে হবে। রাস্তায় যত্র তত্র যাতে আবর্জনা পড়ে না থাকে সেদিকে নজর রাখতে হবে। এমনকী এলাকার বাসিন্দাদেরও যত্রতত্র আবর্জনা না ফেলার দিকে সচেতন করতে হবে।

মেয়রদের বার্তা যোগী আদিত্যনাথের

তিনি আরও বলেছেন অল্পবৃষ্টিতেই যাতে কোথাও আবর্জনা না জমে সেদিকে নজর রাখতে হবে। যোগী আদিত্যনাথের এই বার্তা মেনেই পুর এলাকায় উন্নয়নের গতি বাড়াতে হবে। সেই সঙ্গে এলাকায় সড়কের উপরেও বিশেষ নজর দিতে বলেছেন যোগী আদিত্যনাথ। মোটের উপরে এলাকার উন্নয়নে প্রাধান্যদিয়েই কাজ করতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+