Yogi Adityanath: রামমন্দির উদ্বোধনের আগেই খুলছে অযোধ্যর বিমানবন্দর, জানালেন যোগী

Yogi Adityanath: পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হবে। জানুয়ারিতেই ঐতিহাসিক রামমন্দিরের উদ্বোধন। আর তার আগেই বিমানবন্দর খুলে দেওয়া হবে। যুদ্ধকালীন তৎপরতায় মন্দির নির্মানের কাজ চলছে। অন্যদিকে মন্দির উদ্বোধনে কয়েক হাজার অতিথি অযোধ্যায় আসবেন।

শুধু দেশ নয়, বিদেশ থেকেও বহু অতিথি রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকবেন। আর সে মতো মন্দির উদ্বোধনের আগেই পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর ( Maryada Purushottam Shri Ram International Airport) খুলে দেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি অযোধ্যায় নির্মিয়মান পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ খতিয়ে দেখতে চান যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

Yogi Adityanath

কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়াকে সঙ্গে নিয়ে গোটা বিমানবন্দরের কাজ খতিয়ে দেখেন তিনি (Yogi Adityanath) । পাশপাশি বিমানবন্দর আধিকারিক এবং সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দীর্ঘ বৈঠক শেষে তিনি জানান, অযোধ্যায় নির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

নির্মিত রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাকে সাজিয়ে তুলছেন যোগী (Yogi Adityanath)। গোটা বিশ্বের সেরা পর্যটনস্থল হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন। আর সেখানে পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। দেশ এবং বিদেশের সঙ্গে অযোধ্যার যোগাযোগ এই বিমানবন্দরের মাধ্যমে গড়ে তোলা সম্ভব হবে। একটি বড় আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে তোলা হচ্ছে এই বিমানবন্দরকে। ছোট প্লেনের পাশাপাশি বোয়িং 737, এয়ারবাস 319 এবং এয়ারবাস 320 এর মতো বড় বিমানগুলিও অবতরণ করতে সক্ষম হবে এই বিমানবন্দরে।

উল্লেখ্য, হাতে বেশি আর সময় নেই। একেবারে নাওয়া=-খাওয়া ভুলে ময়দানে নেমে পড়েছে যোগী সরকার। পুরো বিষয়টি নজরে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সে বিষয়ে জানতে যোগী আদিত্যনাথকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। খোঁজ খবর নেন অযোধ্যার প্রস্তুতি নিয়েছে। কীভাবে সেখানে কাজ এগোচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সব তথ্য দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+