Yogi Adityanath: লোকালয়ে বাঘের আনাগোনা বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেবে যোগী সরকার

Yogi Adityanath: বাঘে-মানুষে যাতে মুখোমুখি না হয়, তার জন্য এবার বিশেষ ব্যবস্থা করতে চলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি উত্তর প্রদেশের পিলভিট পরিদর্শনে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। স্থানীয় মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যবস্থা করার কথাই জানিয়েছেন।

পিলভিটে একটি জনসভায় যোগ দিয়ে যোগী (Yogi Adityanath) জানান, ওই এলাকার গ্রামগুলিতে মধু সংগ্রহের কাজে গুরুত্ব দেওয়া হবে। গ্রামবাসীরা যাতে স্বনির্ভর হতে পারে, সে দিকে নজর দেবে প্রশাসন। শুধু তাই নয়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তেরাই অঞ্চলে বারবার বাঘ চলে আসে মানুষের বাসস্থানে। এই বিষয়টা নিয়ে ভাবছেন তিনি। শীঘ্রই সোলার ফেন্সি-এর কাজ হবে বলেও উল্লেখ করেছেন যোগী।

Yogi Adityanath:

পিলভিটে গিয়ে 'বাঘ মিত্র অ্যাপ' নামে একটি অ্যাপও প্রকাশ করেন। সেই অ্যাপ থেকে চিহ্নিত করা যাবে যে কোথায় কোথায় বাঘের লোকালয়ে চলে আসার সম্ভাবনা বেশি। এরপর প্রশাসনের তরফে যোগাযোগ করা হবে ও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। স্থানীয় পুলিশকে এ ব্যাপারে আরও নজরদারি চালাতে বলা হবে।

যোগীর দাবি, ওই অঞ্চলে পরিবেশ বান্ধব পর্যটন বা ইকো ট্যুরিজমেরও বিপুল সম্ভাবনা রয়েছে। ওি জেলায় ১১ টি প্রকল্পের শিলান্যাস করেন যোগী। সব মিলিয়ে প্রায় ২৪৮ কোটি টাকার প্রকল্প। ৫১ টি গেস্ট হাউস যেগুলি বন দফতর আরও উন্নত করতে সাহায্য করেছে, সেগুলিও চালু হয় যোগীর হাত ধরেই।

উল্লেখ্য, এদিনের সভায় সরস পাখীর ওপর একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের রাজ্য পাখী সরসের সংখ্যা আগের সেন্সাসে ছিল ১৫,১১০। এবছর সেটা বেড়ে ১৯,৫২২ হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে গাঙ্গেয় ডলফিনকে রাজ্যের জলজ প্রাণী হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী গঙ্গা, যমুনা, চম্বল, ঘাঘরা, রাপ্তি এবং গেরুয়া নদী-সহ পুকুর ও নদীগুলির বিশুদ্ধতা ও সংরক্ষণের ওপরে জোর দিয়েছে। প্রসঙ্গত এইসব জায়গাতেই গাঙ্গেয় ডলফিন পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+