Yogi Adityanath: সড়ক নির্মাণে নজির গড়ল উত্তর প্রদেশ, খানাখন্দ মুক্ত রাজ্যের ৪৪,০০০ রাস্তা, ঘোষণা যোগীর

রাজ্যে উন্নয়নের ধারা যে বজায় রেখেছেন যোগী আদিত্যনাথ সেটা আবার প্রমাণ করলেন তিনি। যোগী সরকার ঘোষণা করেছে রাজ্যের ৪৪,০০০ সড়ক খানাখন্ড মুক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ রাজ্যের ৪৪,০০০ পাকা সড়ক একেবারে মসৃণ। এখানে কোনও রকম গর্ত বা খানা খন্দ নেই।

রাজ্যের জাতীয় সড়কগুলির উন্নয়নের পাশাপাশি গ্রামীণ এবং শহরতলির রাস্তাগুলির উন্নয়নেও জোর দিয়েছিলেন তিনি। সেই টার্গেট পূরণ করতে পেরেছে যোগী সরকার। ২০২৩-২৪ অর্থ বর্ষে রাজ্যের ৪৪,০০০ সড়ককে খানা খন্দ মুক্ত করতে পেরেছে তার সরকার। যোগী সরকারের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে একে।

Yogi Adityanath

রাজ্যে বিনিয়োগ আনতে যে সড়ক পরিষেবার উন্নয়ন প্রয়োজন সেটা আগেই বুঝতে পেরেছিলেন যোগী আদিত্যনাথ। সেকারণে রাজ্যের পরিবহণে জোর দিয়েছিলেন তিনি। বিশেষ করে নতুন নতুন সড়ক নির্মাণের পাশাপাশি একাধিক পুরনো খানা খন্ডে ভরা সড়কের উন্নয়নে মন দিয়েছিলেন তিনি।

সেই লক্ষ্যে সফল হয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের ৪৪,০০০ সড়ককে তিনি খানাখন্দ মুক্ত করে গড়ে তুলতে সমর্থ হয়েছেন। আর তাঁর লক্ষ্য পূরণে কাজ করেছে ১০টি িবভাগ। তার মধ্যে জাতীয় সড়ক নির্মাণ বিভাগ থেকে শুরু করে মান্ডি পরিষদ, নগর উন্নয়ন বিভাগ, গ্রামীণ বিকাশ বিভাগ।

পরবর্তী কালে রাজ্যের আরও ৫৫,০০০ সড়ক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। সেগুলিকেও খানাখন্দ মুক্ত করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছেন যোগী। ২০২৩-২৪ অর্থ বর্ষের মধ্যে এই কাজ তিনি পূরণ করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ৩৪ হাজার সড়ক উন্নয়নে জোর দিয়েছেন যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+