পুর পরিষেবা নিয়ে বড় ঘোষণা যোগী সরকারের, ভাল কাজে মিলবে পুরস্কার
পুর নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল জয় পেয়েছে। কিন্তু এই জয়কে হালকা ভাবে নিতে রাজি নন যোগী আদিত্যনাথ। িতনি পুর পরিষেবা নিয়ে কড়া বার্তা দিয়েছেন। ভাল কাজ করলে মিলবে পুরস্কার। এমনই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।
পুরনির্বাচনে বিপুল সাফল্য পেয়েেছ বিজেপি। যোগী আদিত্যনাথ পুর নির্বাচনের প্রচারে কোমর কষেছিলেন। গোটা রাজ্যে তিনি পুরনির্বাচনের প্রচার চালিয়েছিলেন। গোরক্ষপুর থেকে শুরু করে অযোধ্যা আবার লখনউ থেকে শুরু করে কানপুর, মুজফফরাবাদ, মুরাদাবাদ, আলিগড় সহ একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন তাঁরা।

পুরসভা নির্বাচনের পর পুর প্রতিনিধিেদর পুরপরিষেবা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছিলেন যেন কোনএও ভাবে নাগরিক পরিষেবা ক্ষতিগ্রস্ত না হয়. এলাকার পরিচ্ছন্নতা এবং নিকাশি পরিষেবায় বিশেষ নজর দিয়েছেন তিনি। সেকারণে যোগী আদিত্যনাথ পুর প্রতিনিধিদের কড়া বার্তা দিয়েছেন। কোনও ভাবে যেন পুর এলাকার বাসিন্দাদের পরিষেবা নিয়ে কোনও অভিযোগ না থাকে সেদিকে নজর রাখতে হবে।

পুরপরিষেবা উন্নত করে তুলতে বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেছেন িতনি। যে পুরসভা বেশি পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করবে সেই পুরসভাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার। তার জন্য বেশ কয়েকটি মাপকাঠি তৈরি করে দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা, পরিশ্রুত পানীয় জল, ভাল রাস্তা, নিরাপদ এলাকা এবং স্বনির্ভরতা। এই কয়েকটি মাপকাঠির উপর বিচার করেই সেরা পুরসভা বেছে নেওয়া হবে। তারপর তাদের পুরস্কত করা হবে।
পুর কর্পোরেশন, পুরসভা এবং নগর পঞ্চায়েতগুলিকে পরিষেবা দিক দিয়ে উন্নত করে গড়ে তুলতে হবে। যে পুর পরিষেবায় সেরা নির্বাচিত হবে তাকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় স্থানাধিকারীকে দেওয়া হবে ২ কোটি টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে দেওয়া হবে ১ কোটি টাকা।
যোগী আদিত্যনাথ আবার গো সুরক্ষা নিয়েও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন রাস্তায় যে গরুগুলি বেওয়ারিশ ভাবে ঘুরে বেড়ায় তাদের নির্দিষ্ট জায়গায় পাঠাতে হবে। তার জন্য কানহা উপবন তৈরি করা হয়েছে। সেখানে রাখতে হবে বেওয়ারিশ বা মালিকানাহীন গরুগুলিকে। শহরে যাতে কোনও ভাবে কুকুর তাণ্ডব না করে বা কুকুর বেওয়ারিশ ভাবে ঘুরে না বেড়ায় সেদিকেও নজর রাখতে হবে পুরসভা গুলিকে।












Click it and Unblock the Notifications