রাজ্যের নতুন নতুন জলপথ তৈরিতে উদ্যোগী যোগী সরকার, নতুন বিভাগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
গরম পড়লেই উত্তর প্রদেশের একাধিক জয়গায় তীব্র জলসংকট দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্যোগী হয়েছে যোগী সরকার। রাজ্যের নতুন জলের উৎস্যের সন্ধানে এবং জলসংকট মোচন কীভােব করা যায় তার জন্য একটি পৃথ বোর্ড তৈরি করেছে যোগী সরকার।
বুধবার একটি অনুষ্ঠানে এই নতুন অথরিটির কথা ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। কোথায় কোথায় জলসংকট রয়েছে সেটা চিহ্নিত করে সেখানে জলের উৎসের সন্ধান করবে এই অথরিটি। কীভাবে সেই এলাকায় জলসংকট মোচন করা যায় সেটা নির্ধারণ করাই এর প্রধান কাজ।

রাজ্যের জলসম্পদ উন্নয়নে একের পর এক কাজ করে চলেছে যোগী সরকার। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া থেকে শুরু করে একাধিক কাজ করেছেন যোগী সরকার। রাজ্যের জলসম্পদ উন্নয়নের জন্য। এবার নতুন বোর্ড তৈরি করেছেন তিনি। সেই বোর্ড জলসম্পদ উন্নয়নে কাজ করবে।
ঘরে ঘরে জলপৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে মোদী সরকার। যোগী সরকার একাধিক জলপথ তৈরি পরিকল্পনাও করছে। বারাণসীতে একদিকে যেমন জলপথে ভ্রমণ শুরু হয়ে গিয়েছে। বারাণসী থেকে হলদিয়া জলপথ তৈরি হয়ে গিয়েছে। সেরকণ আর কোন কোন দিকে জলপথে যোগাযোগ তৈরি করা যায় সেদিকে আলোচনা চলছে।
আলিগড় এবং সাহারাণপুরে দুটি ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের কথা বলেছেন যোগী আদিত্যনাথ। কাঠের কাজের জিনিস তৈরিতে এই সংস্থা দুটি কাজ করবে এবং এখান থেকে যাতে কাঠের তৈরি জিনিস বিদেশেও রপ্তানি করা যায় তার বন্দোবস্ত করা হচ্ছে।
সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন। গত কয়েক বছরে সমাজবাদী পার্টি যখন ক্ষমতায় ছিল তখন উত্তর প্রদেশের বিভিন্ন জেলার যে উন্নয়ন হয় তার কোনও কিছুই করেনি তারা। রাজ্যের উন্নয়নে কোনও কাজই করেনি আগের সরকার কটাক্ষ করেছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications