Yogi Adityanath: ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, দীপাবলির আগে বড় ঘোষণা যোগী সরকারের
আর হাতে গোনা কয়েকটা দিন বাকি দীপাবলি আসতে। তার মাঝেই বড় ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিিন ঘোষণা করেছেন সরকারি কর্মীদের িডএ ৪ শতাংশ বাড়নো হবে। দীপাবলির আগে নিঃসন্দেহে সরকারি কর্মীদের কাছে বড় খবর এটি।
সরকারি কর্মীদের সকলেই অর্থাৎ দফতরের আধিকারীক থেকে শুরু করে শিক্ষক, পেনশন প্রাপক সকলেই পাবেন এই বর্ধিত ডিএ। শুধু তাই নয় নন গ্যাজেটেড অফিসাররা বোনাসও পাবেন। ৭০০০ টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে তাঁদের। জানা গিয়েছে ডিএ-বোনাস এবং এরিয়ার সহ এবার উত্তরপ্রদেশের সরকারি কর্মীরা দীপাবলির আগে বড় টাকা পেতে চলেছেন।

সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ, এরিয়ার এবং বোনাস সব মিলিয়ে সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ২,০৯১ কোটি টাকা খরচ হবে। এছাড়া পেনশন গ্রাহকদের বর্ধিত হারে ডিএ দিতে যোগী সরকারকে অতিরিক্ত ৩১৪ কোটি টাকা দিতে হবে।
যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। সরকারি কর্মীরা এবার থেকে তাঁদের বেসিক বেতনের ৪৬ শতাংশ হারে পেনশন পাবে। যোগীর এই ঘোষণায় উত্তর প্রদেশে একেবারে খুশির হাওয়া। সরকারি কর্মীরা খুশি হবেন সেটাই স্বাভাবিক। আবার পেনশন গ্রাহকরাও খুশি হয়েছেন তাতে তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications