Yogi Adityanath: অযোধ্যায় কী কী প্রস্তুতি বাকি রয়েছে, যোগীর কাছে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে। এখন নাওয়া খাওয়া ভুলে গিয়েছে যোগী প্রশাসন। অযোধ্যাকে আন্তর্জাতিক মানের করে গোটা বিশ্বের সামনে পেশ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। একদিকে যেমন রাম মন্দিরের ফিিনশিং টাচ চলছে ঠিক আরেকদিকে তখন অযোধ্যাকে সাজিয়ে তোলার শেষ মুহূর্তের কাজ হচ্ছে।

রাস্তা ঘাট, সড়ক পরিবহণ থেকে সৌন্দর্যায়ন সব দিক দিয়ে আযোধ্যাকে পূর্ণতা দিতে মরিয়া যোগী সরকার। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন যোগী আদিত্যনাথকে। তিনি খোঁজ খবর নেন অযোধ্যার প্রস্তুতি নিয়েছে। কীভাবে সেখানে কাজ এগোচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সব তথ্য দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Yogi Adityanath

অযোধ্যাকে ঘিরে যে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি হবে তার সব প্রস্তুতি করে রাখতে চাইছেন যোগী সরকার। হোটেল রেস্তোরাঁ থেকে পরিবহণ সব দিকে নজর দেওয়া হয়েছে। এমনকি বিদ্যুৎ পরিষেবা আলোক সজ্জা, পানীয় জল সরবরাহ সব দিকে নজর রাখা হচ্ছে।

অযোধ্যায় যাতে অতিথিেদর কোনও রকম সমস্যায় পড়তে না হয় সেদিকে সবরকম নজর রেখেছে যোগী সরকার। বিমানবন্দরেরপ আদলে গড়ে তোলা হয়েছে বাসস্ট্যান্ড। আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যা। অতিথি আপ্যায়ণের সব প্রস্তুতি প্রায় সেরে ফেলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+