Yogi Adityanath: অপরাধীদের যম বিজেপি সরকার, হুঙ্কার যোগী আদিত্যনাথের
অপরাধ দমনে বিজেপি সরকার যে আর কাউকে রেয়াত করবে না সেটা আবারও হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন বিজেপি সরকার অপরাধীদের মহাকাল। অর্থাৎ যম। যাঁরা মা-বোনেদের অপমান এবং অসম্মান করবে তাঁদের কাল হয়ে দাঁড়াবে বিজেপি সরকার।
রীতিমতো হুঁশিয়ারির সুরেই সতর্ক করেছেন যোগী আদিত্যনাথ। মুজফফরনগরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি মণিপুরের ঘটনা নিয়ে সমালোচনার আগুন ঝড়ছে গোটা দেশে। কিভাবে পুলিশের সামনে এই মধ্যযুগীয় বর্বতা ঘটতে পারে। মণিপুর জুড়ে যেন নৈরাজ্য চলছে। একের পর এক গণধর্ষণের শিকার হচ্ছেন । মহিলারা।

তার মধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি ২ মাস আগের ঘটনা। পুলিশই তাঁদের বিক্ষোভকারীদের হাতে তুলে দিয়েছিল বলে অবিযোগ করেছেন নির্যাতিতা। ২ মাস আগে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও কেন কোনও গ্রেফতারি হয়নি তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এমনকী ভিডিওটি প্রকাশ্যে আসার পরে মাত্র ৬ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ ।
সেই রেশ টেনেই যোগী আদিত্যনাথ অপরাধীদের হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, বিজেপির শাসনকালে অনেক বেশি নিরাপদ রাজ্যের মেয়েরা। উত্তর প্রদেশে এখন মেয়েরা অনেক বেশি নিরাপদে বাইরে বেরোতে পারেন। আগের সরকারের সময় সেটা পারতেন না। অপরাধী দমনে উত্তর প্রদেশের বিজেপি সরকার এখন একাদিক কড়া পদক্ষেপ করেছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications