Yogi Adityanath: মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মান দিতে আগ্রহী কয়েকটি দেশ! কী কারণে, বললেন যোগী

গত নয় বছরের শাসনকালে ১৩ টি আন্তর্জাতিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে সর্বশেষটি মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। মাস খানের আগে মোদী পাপুয়া নিউ গিনির প্রেসিডেন্ট সেখানকার সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দিয়েছিলেন। এব্যাপারের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, বিশ্বের কয়েকটি দেশ তাঁকে সেদেশের সর্বোচ্চ সম্মান দিতে আগ্রহী।

কেন বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান দিতে আগ্রহী সেই ব্যাখ্যাও করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, শাসনের মডেলে প্রভাবিত হয়েই সেইসব দেশের রাষ্ট্রপ্রধাননা মোদীকে সম্মান দিতে চন।

image of Yogi Adityanath

এক জনসভায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, সমৃদ্ধির মান নিরাপত্তা, সুশাসন এবং পরিষেবার মাধ্যমে এগিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয় বছরে দেশে নতুন মানদণ্ড তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যোগী বলেছেন, সম্প্রতি আমেরিকা ও মিশর সফরে তাঁকে নাগরিক এবং শিল্পীরা যে সম্মান দিয়েছেন তা এক জীবন্ত উদাহরণ।

যোগী বলেছেন, প্রধানমন্ত্রীকে দেওয়া সম্মান ১৪০ কোটির দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করার সুযোগ করে দেয়। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী দেশে যে মডেল স্থাপন করেছেন, তাতে অভিভূত হয়ে বিভিন্ন দেশ, তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান দিতে আগ্রহী।

Yogi Adityanath

যোগী অদিত্যনাথ (Yogi Adityanath) নতুন ভারতের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, আজ কোনও দেশই ভারতে সীমান্ত অতিক্রম করে কোনও বিশৃঙ্খলা করতে সাহস করে না। দেশে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং নকশালবাদ এখন অতীত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত শক্তিশালী হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

দেশের পরিকাঠামোর মডেল কী হওয়া উচিত তার উদাহরণ বারাণসী বলেও মন্তব্য করেছেন তিনি। যোগী বলেছেন, দলদিয়া থেকে বারাণসীর মধ্যে দেশের প্রথম অভ্যন্তরীণ জলপথ যাত্রা শুরু হয়েছে। এই জলপথ বারাণসী এবং পূর্ব উত্তর প্রদেশের কৃষকদের উৎপাদিত ফসল ও শাক সবজি সারা বিশ্বে পৌঁছে দেবে।

Yogi Adityanath

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) আরও বলেছেন, ভারত এখনও দেশের ৮০ কোটি নাগরিককে বিনামূল্যে রেশ দিচ্ছে। তুলনায় পাকিস্তানের স্বাধীনতার ৭৫ তম দিবসে এক কেজি গমের জন্য হওয়া পরিস্থিতির কথা তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, যে দেশ ২০০ বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই দেশ এখন যুক্তরাজ্যকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। সেই সময় পাকিস্তান তাদের চোখের জল ফেলছে বলেও কটাক্ষ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+