Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা ভোটে রাহুল গান্ধীর হারের কারণ খুঁজে দিলেন বাবা রামদেব, চর্চা তুঙ্গে

লোকসভা নির্বাচনে কংগ্রেসের হতাশাজনক ফলের কারণ অবশেষে খুঁজে দিলেন যোগগুরু রামদেব। তিনি বলেন, কংগ্রেস লোকসভা নির্বাচনে হেরেছে, তার কারণ কংগ্রেস সভাপতি কখনও যোগাসন করেননি।

লোকসভা নির্বাচনে দেশ জুড়ে কংগ্রেসের হতাশাজনক ফলের কারণ অবশেষে খুঁজে দিলেন যোগগুরু বাবা রামদেব। তিনি বলেন, কংগ্রেস লোকসভা নির্বাচনে হেরেছে, তার কারণ কংগ্রেস সভাপতি কখনও যোগাসন করেননি। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের আগে এই চাঞ্চল্যেকর কারণ দর্শিয়ে তিনি নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দেন যোগাসনকে জনপ্রিয় করার জন্য।

লোকসভা ভোটে রাহুলের হারের কারণ খুঁজে দিলেন বাবা রামদেব

তিনি বলেন, মোদি জনসাধারণের মধ্যে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা ও উপকারিতা ছড়িয়ে দিয়েছেন। তিনি প্রশংসা করেছেন নেহরুজি ও ইন্দিরাজিরও। তাঁরাও যোগব্যায়াম করতেন এবং সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। রাহুল গান্ধী যোগব্যায়াম করেননি বলেই হারছেন, সাফল্য পাচ্ছেন না।

তবে রামদেবের এই বক্তব্য তাঁর এক বছর আগে করা এক মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে রামদেব বলেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও নিয়মিত যোগব্যায়াম করেন। এখন তিনি বলছেন, রাহুল যোগাসন করেননি, তাই হারছেন। তার কারণ সহনশীলতার পাঠ শেখেননি তিনি।

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রামদেব এক অনুষ্ঠানে এসে একথা বলেন। রামদেব হরিদ্বারের গঙ্গার তীরে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাজার হাজার মানুষকে নিয়ে যোগাসনে ব্রতী থাকেন। এবার তিনি এই অনুষ্ঠানে এসে যোগাসনে আন্তর্জাতিক দিবসের আগে রাহুল ও মোদীকে বিপরীতপন্থী বার্তা দিয়ে রাখলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+