ধর্মান্তরণের চেষ্টা চলছে বিশ্বজুড়ে, ইসলাম ও খ্রিস্টান ধর্মের কড়া সমালোচনা রামদেবের
ইসলাম ও খ্রিস্টান ধর্মগুরুরা সমগ্র বিশ্বকে খ্রিস্টান ধর্মে ও ইসলাম ধর্মে রূপান্তরিত করতে চায়। এভাবে যারা সনাতন ঐতিহ্যের মহাপুরুষদের অপমান করছে, তারা ভারতবিরোধী।
ইসলামপন্থী ও খ্রিস্টান ধর্ম প্রচারকদের একহাত নিলেন যোগ গুরু বাবা রামদেব। তিনি বলেন, যারা জোরপূর্ব ইসলাম ও খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন পুরো বিশ্বকে, তাঁদের নিন্দা করার ভাষা নেই। এই হিন্দু আধাত্মিক নেতা ইসলাম ও খ্রিস্টান ধর্ম নিয়ে চড়া সুরে সামালোচনা করেন।
রাজস্থানের বারমের জেলায় একটি ধর্মীয় সমাবেশে ভাষণা দেওয়ার সময় বাবা রামদেব বলেন, যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করুন, তার ধর্ম কী বলে? তিনি বলবেন আপনি ৫ ওয়াক্ত নমাজ পড়ুন এবং তারপর আপনার যা খুশি করুন। তা হিন্দু মহিলাকে অপহরণ করা হোক বা যে কোনও খারাপ কাজই হোক।

রামদেবের কথায়, তাঁরা বিশ্বাস করেন যে, ইসলামের অর্থ হল নামাজ। কিন্তু আমাদের কিছু মুসলিম ভাই জঘন্য অপরাধ করলেও কখনই নামাজ পড়তে ভুলবেন না। কারণ এটিই তাদের শেখানো হয়েছে। জোরপূর্বক ধর্মান্তরিত করতেও তাই তারা পিছপা হয় না। একই কাজে সিদ্ধহস্ত খ্রিস্টান ধর্মপ্রচারকরাও।
তিনি আরও যোগ করেছেন, "মুসলিমদের জন্য বেহেশতের অর্থ পায়জামা পরা, গোঁফ খুলে ফেলা এবং মাথায় টুপি পরার মধ্যেই সীমাবদ্ধ। আমি বলছি না যে ইসলাম বা কোরন তাদের এটা করতে বলেছে, কিন্তু তারা সেটা করছে। যেভাবেই হোক করছে। যোগ গুরু এ বিষয়ে উল্লেখ করেন, তারা বিশ্বাস করে যে তা করলেই জান্নাতে তাদের জায়গা সুরক্ষিত থাকবে। সেখানে তারা হুরের দেখার পাবে। স্বর্গের সেই ধারণা নরকের থেকেও খারাপ বলে তিনি বর্ণনা করেন।
তিনি আরও বলেন, ইসলামীদের একটি পাগলামি রয়েছে, তা বল অন্য ধর্মের লোকদের ইসলামে ধর্মান্তরিত করা। খ্রিস্টধর্মেও ধর্মান্তরণের রেওয়াজ রয়েছে। খ্রিস্টধর্মে তারা একটি ক্রুশ পরিধান করে এবং প্রার্থনা পাঠ করে। ইসলাম ও খ্রিস্টান ধর্মগুরুরা সমগ্র বিশ্বকে খ্রিস্টান ধর্মে ও ইসলাম ধর্মে রূপান্তরিত করতে চায়।
বাবা রামদেব বলেন, এভাবে যারা সনাতন ঐতিহ্যের মহাপুরুষদের অপমান করছে, তারা আসলে ভারতবিরোধী। গত মাসে বাবা রামদেব এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতে ধর্মীয় সন্ত্রাস বাড়ছে, যাঁরা সনাতন ঐতিহ্যের মহাপুরুষদের চরিত্রহনন করছেন, তারা সবাই ভারত-বিরোধী। তাদের একান্তভাবেই বিরোধিতা করা উচিত।
রামদেব বলেন, সনাতন ঐতিহ্যের সঙ্গে জড়িত মহাপুরুষদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা হচ্ছে। তারা দেশের প্রতি অসম্মান করছেন। আন্তর্জাতিক শক্তির নির্দেশে তারা কাজ করছেন। তাদের বিরোধিকা করা উচিত। বাগেশ্বর ধাম প্রধান ধীরেন্দ্র কৃষ্ট শাস্ত্রীকে ঘিরে বিতর্ক সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদ মিশিয়ে বাবা রামদেবের মন্তব্যের সমালোচনা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সর্বভারতীয় মুসলিম জামায়াতের সভাপতি মৌলানা শাহাবুদ্দির রাজভি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications