যৌন কেলেঙ্কারিতে গ্রেফতার যোগগুরু আনন্দ গিরি, জেল হেফাজতে

প্রার্থনার নামে দুই মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে অস্ট্রেলিয়ার সিডনি থেকে স্বঘোষিত আধ্যাত্মিক ও যোগগুরু আনন্দ গিরিকে গ্রেফতার করা হয়েছে।

প্রার্থনার নামে দুই মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে অস্ট্রেলিয়ার সিডনি থেকে স্বঘোষিত আধ্যাত্মিক ও যোগগুরু আনন্দ গিরিকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে সিডনির আদালত।

যৌন কেলেঙ্কারিতে গ্রেফতার যোগগুরু আনন্দ গিরি, জেল হেফাজতে

সেদেশের পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার রুটি হিলসে একটি বাড়ি আছে যোগগুরু আনন্দ গিরির। ২০১৬ সালে প্রার্থনার নামে সেখানেই এক ২৯ বছরের মহিলাকে ওই যোগগুরু যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। ২০১৮ সালে ৩৪ বছরের এক মহিলাকেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে আনন্দ গিরির বিরুদ্ধে।

দুটি পৃথক যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগের তদন্তে নামে অস্ট্রেলিয় পুলিশ। এরই মধ্যে সেদেশে ছয় সপ্তাহের জন্য আধ্যাত্মিক সফরে যান অভিযুক্ত স্বঘোষিত যোগগুরু আনন্দ গিরি। গত সোমবার তাঁর দেশে ফেরার কথা ছিল। খবর পেয়ে রবিবার তথা ৫ মে সিডনি অক্সল পার্ক থেকে আনন্দ গিরিকে অস্ট্রেলিয় পুলিশ গ্রেফতার করে বলে খবর।

কুম্ভমেলায় তরোয়াল হাতে স্নান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দেশের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং, যোগগুরু রামদেবের মতো ব্যক্তিত্বের ছবিতে ভরা আনন্দ গিরির ফেসবুক প্রোফাইলে লেখা, তাঁর লক্ষ্য সবাইকে সেবা করা। যে করেই হোক জগৎকে ভালো জায়গায় নিয়ে যাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+