কোটি টাকার সম্পত্তির মালিক ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার ইডি হেফাজত! ময়দনে নামছে সিবিআই
কোটি টাকার সম্পত্তির মালিক ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার ইডি হেফাজত! ময়দনে নামছে সিবিআই
গত ২ দিন ধরে টানা তাঁর জেরা চলছিল। ১৫ ঘণ্টা জেরার পর গতরাতেই মুম্বইতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে। ব্যাঙ্কিং সেক্টর থেকে আইপিএল, সমস্ত দিকেই কর্পোরেট বিভাগের অন্যতম 'নাম' রানা। এবার তাঁকেই হেফাজতে নিয়ে নিয়েছে ইডি। প্রসঙ্গত, ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রয়েছে আর্থিক তছরুপের অভিযোগ।

৪০ কোটি টাকার সম্পত্তি ৭৩৫ কোটি টাকা দামে...
যে সম্পত্তির মূল্য ৪০ কোটি টাকা। তার দাম ৭৩৫ কোটি টাকা দেখিয়ে ইয়েস ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল দেওয়ান হাউসিং কর্পোরেশন নামে এক সংস্থা। যে সংস্থার মালিক ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠানা রানা ও তাঁর কন্যাারা। এমন তথ্য হাতে পেয়েছে ইডি। ফলে, ইয়েস ব্যাঙ্কে আর্থিক প্রতারণার দায়ে রানাকে এদিন গ্রেফতার করে ইডি। এরপর তাঁকে ইডি হেফাজত দেওয়া হয় ১১ মার্চ পর্যন্ত।

গোটা কাপুর পরিবার ইডির নজরে!
শুধুমাত্র কোটিপতি ব্যবসায়ী রানা কাপুরই নন, তাঁর দুই মেয়ে রাধা ও রোশনী কাপুরকেও জিজ্ঞাসাবাদ করছে ইডি। নজরে রয়েছে রানার জামাই আদিত্য খান্না। উল্লেখ্য, রানা কাপুরের ২০ টি সংস্থার ডিরেক্টর মেয়ে রাধা, ২৩টির ডিরেক্টর আরও এক মেয়ে রোশনি। এমনকি ১৮ টি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন রানার স্ত্রী বিন্দুও। সবমিলিয়ে গোটা পরিবার রয়েছে আপাতত ইডির নজরে।

রানার সম্পত্তির পরিমাণ কত?
১৯৮০ সালে ব্যাঙ্কিং সেক্টরে হাতেখড়ি রানা কাপুরের। ব্যাঙ্ক অফ আমেরিকায় ১৬ বছর কাজের পর ২০০৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইয়েস ব্যাঙ্ক। এরপর ২০১৮ সাল থেকে ইয়েস ব্যাঙ্কের পরিস্থিতি খারাপ হয়ে যায়। শেয়ার পড়তে শুরু করে ক্রমাগত। ততদিনে মুম্বইতে সুবিশাল ১২৮ কোটি টাকার বাংলো তৈরি করে ফেলেছেন এই ধনকুবের। এরপর আইপিএল-এও তাঁর মেয়ে রাখীর পদার্পণ নজর কেড়েছে অনেকের।

সিবিআই এবার ময়দানে
এবার ইয়েস ব্যাঙ্কের এমন পরিস্থিতি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের পর ময়দানে নামছে সিবিআই। সিবিআই এবার নিজের মতো করে ইয়েস ব্যাঙ্কের ধরাশায়ী পরিস্থিতি নিয়ে তদন্তে নামছে। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখেছে সিবিআই।












Click it and Unblock the Notifications