ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও ভয়াবহ ইয়েলো ফাঙ্গাস! কী থেকে ছড়াচ্ছে রোগ, জানুন

বহু বিশেষজ্ঞের দাবি, ইয়েলো ফাঙ্গাস সাধারণত সরীসৃপের মধ্যে থাকে। মনে করা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাসের থেকেও ভয়াবহ এই নয়া সমস্যা ইয়লো ফাঙ্গাস। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দুজনের দেহে এই ফাঙ্গাসের চিহ্ন মিলেছে। এই পরিস্থিতিতে এমন রোগের উপসর্গ থেকে চিকিৎসা নিয়ে চিকিৎসকরা একাধিক পরামর্শ দিচ্ছেন। যদিও এইমসের তরফে এদিন ডিরেক্টর জানিয়ে দেন যে , ফাঙ্গাসের রঙের চেয়ে ঢের বেশি জরুরি রোগের চিকিৎসা নিয়ে আলোচনা। রঙের নামে ফাঙ্গাসের আলোচনায় বিভ্রান্তি বাড়ছে বলে তিনি দাবি করেন।

কী থেকে ইয়েলো ফাঙ্গাস হয়?

কী থেকে ইয়েলো ফাঙ্গাস হয়?

নোংরা খাবার দাবার থেকে ছড়িয়ে যায় ইয়েলো ফাঙ্গাস। এছাড়াও প্রবল পরিমাণে স্টেরয়েড ও অ্যান্টি ফাঙ্গাল ওষুধ নিলে এই রোগ ছড়িয়ে যায়। কোভিড সারিয়ে ওঠা রোগীদের মধ্যে এই রোগের প্রকোপ প্রবল পরিমাণে দেখা যায়।

উপসর্গ কী?

উপসর্গ কী?

ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে মুখের আকৃতি বদল থেকে তোখ লাল হওয়া যেমন কিছু উপসর্গ, তেমনই ইয়লো ফাঙ্গাসের ক্ষেত্রে খিদে না থাকা একটি বড় উপসর্গ। এছাড়াও প্রবলভাবে দুর্বল থাকা ইয়লো ফাঙ্গাসের একটি বড় দিক। খিদে না থারা জন্য এই সময় রোগীর ওজন কমতে পারে বলে দাবি বহু চিকিৎসকের।

ইয়েলো ফাঙ্গাসের চিকিৎসা

ইয়েলো ফাঙ্গাসের চিকিৎসা

মূলত, ইয়েলো ফাঙ্গাসের চিকিৎসা হল অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ অ্যাম্ফোটেরিসিন-বি। এই একই ইংজেকশন এখন ব্ল্য়াক ফাঙ্গাসের রোগীদের জন্য ব্যবহার করা হয়। স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, দেশের ১৮ টি রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চেল ৫৪২৪ জন এই রোগে আক্রান্ত।

ব্ল্যাক ফাঙ্গাসের থেকে কতটা ভয়ঙ্কর এই রোগ?

ব্ল্যাক ফাঙ্গাসের থেকে কতটা ভয়ঙ্কর এই রোগ?

প্রসঙ্গত, ব্ল্যাক বা হোয়াইট ফাঙ্গাসের ক্ষেত্রে সাধারণত শরীরের বাইরের অঙ্গে প্রভাব ফেলে। দৃষ্টি শক্তি চলে যায়। বুকে ব্যথা হয়। কাশিতে রক্ত পড়ে। তবে ইয়েলো ফাঙ্গাস ধীরে ধীরে শরীরের ভিতরের অংশকে আঘাত করে। তার ক্ষয় করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+