Cyclone Mocha: সাইক্লোন মোখার তাণ্ডব রুখতে ১৮ জেলায় সতর্কতা, জারি Yellow warning

Cyclone Mocha: সপ্তাহের শুরুতেই গভীর নিম্নচাপ সাইক্লোনে পরিণত হবে! ইতিমধ্যে সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানাচ্ছে মৌসম ভবন (IMD)। তবে সাইক্লোন মোখার অভিমুখ কোনদিকে হবে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, ওডিশা সহ চার রাজ্যকে সতর্ক করা হয়েছে।

সেই মতো বৈঠক করেছেন নবান্নের আধিকারিকরা। এমনকি কলকাতা পুলিশ ঝড়ের প্রস্তুতি হিসাবে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেশী ওডিশাতেও চরম ব্যস্ততা। ইতিমধ্যে ওডিশার ১৮ টি জেলাকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সাইক্লোন মোখার তাণ্ডব রুখতে ১৮ জেলায় সতর্কতা,

পাশাপাশি ওডিশা সরকারের তরফেও উপকূল এলাকার জেলা আধিকারিকদের সতর্ক করা হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি থাকতে বলা হয়েছে। পাশাপাশি নিচু এলাকা থেকে মানুষকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। সেই মতো একাধিক এলাকা থেকে মানুষকে সরিয়ে সাইক্লোন সেন্টারগুলিতে রাখা হচ্ছে বলে ওডিশা প্রশাসনের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে ওডিশা আবহাওয়া দফতরের আধিকারিক এইচআর বিশ্বাস ইতিমধ্যে মৎস্যজীবীদের নিরাপদে সরে আসার কথা বলা হয়েছে। আপাতত ছোট জাহাজ, মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ওডিশার একাধিক জেলাতে ব্যাপক ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সেজন্যে হলুদ সতর্কবার্তা (Yellow warning) দেওয়া হয়েছে। বিশেষ করে বালেশ্বর, ভদ্রাক, জয়পুর, কেন্দ্রপাড়া, কটক এবং পুরীতেও ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

তবে ঝড় চলাকালীন মানুষকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখতেও বলা হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে সাইক্লোন পরবর্তী পরিস্থিতি সামলাতে এনডিআরএফকেও অ্যালার্ট থাকতে বলা হয়েছে ওডিশা প্রশাসনের তরফে।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে ওডিশা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সাইক্লোন মোখা নিয়ে বিশেষ সতর্ক ওডিশা প্রশাসন। মৌসম ভবনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ওডিশা সরকারের তরফে।

জারি Yellow warning

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সে রাজ্যের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে সাইক্লোন মোখা নিয়ে বিশেষ পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী পট্টনায়ক। বৈঠক শেষে সে রাজ্যের মুখ্যসচিব স্পষ্ট জানান যে, ঝড়ের কারণে যাতে কোনও মানুষের মৃত্যু না হয় তা নিশ্চিত করাই অন্যতম টার্গেট।

আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানানো হয়। বলে রাখা প্রয়োজন, ঝড় নিয়ে গত কয়েকবছর ধরে সতর্ক ওডিশা প্রশাসন। মৃত্যু একেবারে তলানিতে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+