পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় পাইলট, আর এয়ার-স্ট্রাইকে নির্বাচন জয়ের স্বপ্নে বিভোর বিজেপি নেতা
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ অভিযানে নেমেছে ভারত। এই পদক্ষেপে ভারত পাকিস্তানের বুকে থাকা জইশ-এর জঙ্গি ক্য়াম্পেও বড়সড় এয়ার স্ট্রাইক করেছে।
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ অভিযানে নেমেছে ভারত। এই পদক্ষেপে ভারত পাকিস্তানের বুকে থাকা জইশ-এর জঙ্গি ক্য়াম্পেও বড়সড় এয়ার স্ট্রাইক করেছে। যার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ঘটনা পরম্পরায় এক ভারতীয় বায়ুসেনা পাইলট এখন পাকিস্তানের হাতে বন্দি। এই পরিস্থিতিতে কর্ণাটকের বিজেপি নেতা ইয়েদুরাপ্পা এয়ার স্ট্রাইকে নির্বাচন জয়ের স্বপ্নে বিভোর।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একাধিক দুর্নীতিতে অভিযুক্ত ও বর্তমানে বিজেপি-র রাজ্য সভাপতি ইয়েদুরাপ্পা সাফ জানিয়ে দেন এয়ার স্ট্রাইক নির্বাচনে বিজেপি-কে সাহায্য করবে। এয়ার স্ট্রাইকের জেরে বিজেপি কর্ণাটকে লোকসভা নির্বাচনে ২২টি আসন জিততে পারে বলেও মন্তব্য করে বসেন। একটি সাংবাদিক সম্মেলনে এভাবে এয়ার স্ট্রাইক-কে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসাবে ব্য়বহারে ইয়েদুরাপ্পার কড়া সমালোচনা শুরু হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সব সাংবাদিকরাও অবাক হয়ে যান ইয়েদুরাপ্পার মন্তব্যে। কারণ, এয়ার স্ট্রাইক নিয়ে ইয়েদুরাপ্পাকে কোনও প্রশ্নই করা হয়নি।কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা চিত্রদূর্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেম, 'আমরা পাকিস্তানের ভূখম্ডে প্রবেশ করে জঙ্গি ক্যাম্প ধ্বংস করেছি। এটা দেশজুড়ে একটা প্রো-মোদী-র ঢেউ তুলেছে। এর ফলটা আমরা লোকসভা নির্বাচনে দেখতে পাব।' এরপরই তিনি নাকি ২২টি আসনে জয়ের কথাও বলেন।
এদিকে, ইয়েদুরাপ্পার এই মন্তব্যে প্রবল বিতর্ক শুরু হয়েছে। সিপিএম থেকে কংগ্রেস এবম সাধারণ মানুষও ইয়েদুরাপ্পার সমালোচনায় সরব। তাঁর বিরুদ্ধে ভোটের জন্য যুদ্ধ উন্মাদনা তৈরির অভিযোগও এনেছেন অনেকে।












Click it and Unblock the Notifications