সিএএ- বিরোধী আন্দোলনে মৃতদের পরিবারের জন্য ঘোষিত আর্থিক সাহায্য প্রত্যাহার ইয়েদুরাপ্পার
সিএএ বিরোধী আন্দোলনের ম্যাঙ্গালুরুতে মৃতদের পরিবারের জন্য ঘোষিত আর্থিক সাহায্য ফিরিয়ে নিেলন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
সিএএ বিরোধী আন্দোলনের ম্যাঙ্গালুরুতে মৃতদের পরিবারের জন্য ঘোষিত আর্থিক সাহায্য ফিরিয়ে নিেলন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। মৃতদের পরিবার পিছু ১০,০০০ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল কর্নাটক সরকার। তারপরেই বুধবার তাঁদের সরকারি আর্থিক সাহায্য ফিরিয়ে নেওয়ার কথা জানানো হয়। কারণ মৃতরা হিংসায় জড়িত ছিল বলে দাবি।

সরকারি আর্থিক সাহায্য প্রত্যাহার ইয়েদুরাপ্পার
গত ১৯ ডিসেম্বর কর্নাটকের ম্যাঙ্গালুরুতে সিএএ-র প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছিল। হিংসাত্মক আকার নিয়েছিল সেই আন্দোলন। তাতে ২ জন মারা যান। তাঁদের পরিবারকে ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইয়েদুরাপ্পা। কিন্তু বুধবার আবার সেই আর্থিক সাহায্য তাঁদের পরিবারতে দেওয়া হচ্ছে না বলে জানান িতনি। কারণ হিসেবে ইয়েদুরাপ্পা জানিয়েছেন মৃত ২ জন হিংসাত্মক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তদন্ত পুরো হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিকল্পিত হিংসা হয়েছে ম্যাঙ্গালুরুতে
ইয়েদুরাপ্পা দাবি করেছেন সিএএ-র প্রতিবাদে ম্যাঙ্গালুরুতে যে হিংসাত্মক আন্দোলন হয়েছে পুরোটাই পরিকল্পিত। অস্ত্র নিয়ে পুলিসের উপর হামলা চালানো হয়েছে। দোষীেদর কোনও ভাবেই রেয়াত করা হবে না বলে দাবি করা হয়েছে। পুলিসের উপর হামলা চালানোর জন্য বাইরে থেকে অটো রিকশা, ট্রলিতে করে ইট পাথর জমা করা হয়েছিল। দুষ্কৃতিদের এই হিংসাত্মক আন্দোলনে কাজে লাগানো হয়েছিল বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

সিএএ বিরোধী আন্দোলন
গোটা দেশে একাধিক জায়গায় সিএএ-র প্রতিবাদে আন্দোলন হয়েছে। ম্যাঙ্গালুরুতেও গত ১৯ ডিসেম্বর উত্তেজনা ছড়ায়। হিংসাত্মক আকার নিয়েছিল সেই আন্দোলন। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিস। তাতে ২ জন মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications