সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে নির্বাচনে কোন হাতিয়ার ইয়েদুরাপ্পা'র! রইল সেই তথ্য
কর্নাটক ভোটের প্রস্তুতি তুঙ্গে! আর এই ভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে। জমি ধরে রাখতে তৎপর বিজেপি। কংগ্রেস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে লড়াই করার জন্যে এবার এক বিশেষ প্রার্থীকে বেছে নেওয়ার কথা ভাবছে বিজেপি।

সূত্রের খবর, সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে লড়তে পারে ইয়েদুরাপ্পার ছেলে। সিদ্ধারামাইয়া এবার নির্বাচনে মাইসোরের বরুণা কেন্দ্র থেকে ভোটে লড়বেন। বর্তমানে ওই কেন্দ্রের বিধায়ক তাঁরই ছেলে জ্যোতিন্দ্র। অন্যদিকে বিজেপির অন্দরে জোর আলোচনা চলছে বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র নিয়ে। ছেলেকে প্রার্থী করা হতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন ইয়েদুরাপ্পাও।
সম্প্রতি কর্নাটকের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তা ঘোষণা হওয়ার পরেই ইয়েদুরাপ্পার মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ব্যাঙ্গালুরুতে এক সাংবাদিক বৈঠক শেষে তিনি বলেছেন, লিঙ্গায়ত এবং অন্যান্য সম্প্রদায়ের সংরক্ষণ যুক্তিযুক্ত। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে মোটেই তা নয়। মুসলিমরা এবার থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেনি অন্তভুক্ত হবে বলে দাবি করেছেন ইয়েদুরাপ্পা।
এহেন মন্তব্যের পরেই তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখা গিয়েছে। যদিও কর্ণাটক সংরক্ষণের নয়া নীতি নিয়ে সুপারিশ করেছে কেন্দ্রকে। যার জেরে বাঞ্জারা এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেনি মানুষেরা ইয়েদুরাপ্পার বাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভায় সংরক্ষণ নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্যে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে ১৫ থেকে ১৭ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।
রাজ্যের সুপারিশ অনুযায়ী এসসি লেফটের জন্যে ৬ শতাংশ এবং এসসি রাইটের জন্যে সাড়ে ৪ শতাংশ, বাঞ্জারা এবং ভবিষ স্পম্প্রদায়ের মানুষের জন্যে এক শতাংশ করে আসন বরাদ্দ করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, এবার কর্নাটকে নির্বাচন হচ্ছে ১০ মে। ভোট গণনা হবে আগামী ১৩ মে। এক দফায় নির্বাচন হবে কর্নাটকে। নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ১৩ এপ্রিল। তারপরই শুরু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কর্নাটক নির্বাচনের দামামা বেজে গেল। কাউন্ডডাউন শুরু।
কর্নাটক বিধানসভায় ২২৪ আসনেই এবার একসঙ্গে ভোটগ্রহণ হচ্ছে। কর্নাটক বিধানসভায় মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে। তার মধ্যেই এবার নির্বাচন হচ্ছে। মোট ভোটার ৫ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৫৭৯। এখনও পর্যন্ত সমীক্ষাতে যা উঠে এসেছে তাতে সে রাজ্যে এবার= কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। আর তাই কর্নাটক দখলে ঝাপিয়ে পড়েছে কংগ্রেস।
তবে জায়গা ছাড়তে নারাজ শাসক দল বিজেপিও
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications