কংগ্রেসের বিদ্রোহী নেতাদের মন্ত্রী করার প্রতিশ্রুতি ইয়েদুরাপ্পার
কংগ্রেসের বিদ্রোহী নেতাদের মন্ত্রী করার প্রতিশ্রুতি ইয়েদুরাপ্পার
উপনির্বাচনে জয়ই ছিল টার্গেট ইয়েদুরাপ্পার। সেই টার্গেটে পৌঁছতে বিদ্রোগী কংগ্রেস নেতাদের মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন কর্নাটকের উপনির্বাচনে যে বিদ্রোহী কংগ্রেস নেতারা জয়ী হবেন তাঁদের মন্ত্রী পদে বসানো হবে। এই উপনির্বাচনের টিকিট পাওয়ার জন্যই বিদ্রোহী কংগ্রেস নেতারা দলে দলে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বিধানসভা উপনির্বাচনে জয়
কর্নাটকে বিধানসভা উপনির্বাচনে ১৫টি আসনের মধ্যে ১২টিতে জিতেছে বিজেপি। সরকারে টিকে থাকার পথ আরও সুগম হল ইয়েদুরাপ্পার। ২২২ আসনের বিধানসভায় ১১৭টি আসন েপয়ে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে বিজেপি। সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্র্যাটেজি ঠিক করতে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

বিদ্রোহী কংগ্রেসিদের মন্ত্রী করার প্রতিশ্রুতি
জয় সুগম হতেই বিদ্রোহী কংগ্রেস নেতাদের হাতে রাখার নয়া কৌশল নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। কারণ যে কটি আসনে বিজেপি দিতেছে তার মধ্যে অধিকাংশ আসনেই এই বিদ্রোহী কংগ্রেস বিধায়করা লড়াই করেছে। তাই তিনি ঘোষণা করেছেন যে বিদ্রোহী কংগ্রেস নেতারা জয়ী হয়েছেন তাঁদের তিনি মন্ত্রী করবেন। প্রসঙ্গত উল্লেখ্য ভোটের আগে কিন্তু তাঁরা দলে দলে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

জেডিএসের গড় দখল
এই বিদ্রোহী নেতাদের সুবাদেই জেডিএসের গড়ে হানা িদয়ে জয় পেয়েছে বিজেপি। কেআর পেট বিজেপি নিজের দখলে এনেছে। এর আগে কখনও এই কেন্দ্রে জেডিএস ছাড়া অন্য কোনও দল দাঁত ফোটটাতে পারেনি। এরই মধ্যে কর্নাটকে জয়োল্লাস শুরু হয়ে গিেয়ছে। কর্নাটকে উপনির্বাচনে এই জয় কিছুটা হলেও বিজেপিকে স্বস্তিতে রেখেছে। কারণ পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজেপির হাঁড়ির হাল দশা ভাবিয়ে তুলেছিল নেতৃত্বকে।












Click it and Unblock the Notifications