কে গড়বে সরকার? অমিত শাহের সম্মতির অপেক্ষায় ইয়েদুরাপ্পা
প্রস্তুতি প্রায় সারা। এখন শুধু অমিত শাহের সবুজ সঙ্কেতের অপেক্ষা। লক্ষ্যভেদ হয়েছে ঠিকই কিন্তু কিন্তু উদ্দেশ্য এখনও পূরণ হয়নি।
প্রস্তুতি প্রায় সারা। এখন শুধু অমিত শাহের সবুজ সঙ্কেতের অপেক্ষা। লক্ষ্যভেদ হয়েছে ঠিকই কিন্তু কিন্তু উদ্দেশ্য এখনও পূরণ হয়নি। তলে তলে অবশ্য কর্নাটকে সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি সরকার। কিন্তু এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাতে নারাজ ইয়েদুরাপ্পারা। অমিত শাহের সম্মতি পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন তাঁরা।

বুধবারই ইয়েদুরাপ্পা জানিয়েছেন তাঁরা অমিত শাহের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতে পৌঁছেছেন কর্নাটকের বিজেপি নেতা অরবিন্দ লিম্বাভালি। তিনি জানিয়েছে অমিত শাহ যে পথ নির্দেশ দেবেন সেই পথেই এগোবেন তাঁরা। অরবিন্দের সঙ্গে রয়েছেন জগদীশ সেত্তার, বাসবরাজ বোম্মাই সহ একাধিক বিজেপি নেতা। আজ দিল্লিতে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
এদিকে বেঙ্গালুরুতে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আমি শুধু দিল্লির নির্দেশের অপেক্ষায় রয়েছি। যেকোনও মুহূর্তে রাজভবনে দলের সব বিধায়কদের বৈঠকে ডাকতে পারি। এদিকে স্পিকার এখনও বিদ্রোহী বিধায়কদের পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত না নেওয়ায় একটু বিপাকে রয়েছে বিজেপি। কারণ স্পিকার তাঁদের বহিষ্কার করলে, তাঁদের দলে নিয়েও কোনও লাভ হবে না। তাই স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষাতেও রয়েছেন ইয়েদুরাপ্পা।
আস্থা ভোটে কংগ্রেস-জেডিএস সরকারের হার হলেও বিজেপি কিন্তু একাই সরকার গড়তে পারবে না। কারণ বিজেপির কাছে সেই ম্যাজিক ফিগার নেই।












Click it and Unblock the Notifications