Year Ender 2023: মহাকাশ বিজ্ঞানের জয়জয়কার! Chandrayaan-3 থেকে Aditya-L1! একের পর এক সাফল্য
Year Ender 2023: শেষ হচ্ছে ২০২৩। সামনেই নতুন একটা বছর। ২০২৪-কে স্বাগত জানাবে বিশ্ব। চলতি বছর ২০২৩ সাল ভারতের মহাকাশ গবেষণায় ক্ষেত্রে কার্যত যুগান্তকারী একটা বছর। চন্দ্রয়ান থ্রি'য়ের সাফল্য থেকে শুরু করে সূর্যের কাছে পৌঁছানো!
একের পর এক সাফল্য ভারতীয় গবেষণা সংস্থা ISRO-এর। এক নজরে দেখে নেওয়া যাক মহাকাশ বিজ্ঞানে কোন কোন সাফল্য চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে (Year Ender 2023) এসেছে-

- Year Ender 2023: Chandrayaan-3
Chandrayaan-3 এর সাফল্য ভারতের মহাকাশ বিজ্ঞানকে গোটা বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছে। কারোর থেকে যে কোনও অংশে কম নয়, তা বুঝিয়েছে ইসরো। গোটা বিশ্বে নয়া ইতিহাস তৈরি করেছে Chandrayaan-3। ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ। চাঁদের মাটিতে Chandrayaan-3 এর সফল ল্যান্ডিং দেখেছে বিশ্বের মানুষ। আমেরিকা, চিন, রাশিয়া চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে সফল। সেই তালিকায় চলে এসেছে ভারতও। Chandrayaan-3 মিশন ২০২৩ সালের (Year Ender 2023) সবথেকে বড় সাফল্য।
- Year Ender 2023: Aditya-L1
Chandrayaan-3 এর সাফল্যের পরেই আরও ইতিহাস তৈরি হয়। Aditya-L1 এর সফল লঞ্চিং করে ভারতীয় গবেষণা সংস্থা ISRO। Aditya-L1 ভারতের সূর্য মিশন। গত ২ রা সেপ্টেম্বর (Year Ender 2023) সকাল ১১ টা ৫০ মিনিটে লঞ্চ করা হয় Aditya-L1। দীর্ঘ পথ পেড়িয়ে L1 পয়েন্টে পৌঁছবে ভারতের মহাকাশ যান। আর তা আগামী বছর অর্থাৎ 2024 সালের ৭ জানুয়ারি এই কক্ষে Aditya-L1 পৌঁছবে বলে খবর। আর তা আরও এক ইতিহাস হবে। সূর্য মিশনের মাধ্যমে ভারত সূর্যকে নিয়ে গবেষণা চালাবে। অজানা একাধিক তথ্য সামনে আসবে। খুলে যাবে নয়া দিগন্ত।
- Year Ender 2023: Gaganyaan
চন্দ্রযান এবং আদিত্য এল-1-এর পর, ISRO এর নেক্সট মিশন গগনযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক বছর ধরে মহাকাশে মানুষ পাঠানোর চেষ্টা চালাচ্ছে ইসরো। আর এই মিশনের নাম Gaganyaan mission। আর এই মিশনের অংশ হিসাবেই চলতি বছরেই (Year Ender 2023) টেস্ট ফ্লাইট (TV-D1 Test Flight) করেছে। আর তা সফল হয়েছে। যা খবর, আগামী ২০২৫ এ মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। আর সেই প্রস্তুতিই চলছে ইসরোতে।
- এই বিষয়ে আরও জানতে এই লিঙ্কে ক্লিক করুন-
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications