Year Ender 2023: পিএম বিশ্বকর্মা থেকে প্রণাম যোজনা! একের পর এক প্রকল্পে উপকৃত সাধারণ মানুষ

Year Ender 2023: বছর শেষের একেবারে দোরগোড়ায়। আর মাত্র কয়েকটা দিনই বাকি। তবে চলতি বছর বিভিন্ন ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সাধারণ মানুষকে। মুল্যবৃদ্ধি থেকে কর্মী ছাঁটাই! একের পর এক ঝড়ের মুখোমুখি হতে হয়েছে। তবে সাধারণ এবং গরীব মানুষের কথা ভেবে চলতি অর্থাৎ ২০২৩ সালে বেশ কিছু যোজনার কথা ঘোষণা করেছে মোদী সরকার।

আর এই যোজনার মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধার কথা জানিয়েছে মোদী সরকার।

Year Ender 2023

  • Year Ender 2023: পিএম বিশ্বকর্মা যোজনা

লোকসভা ভোট ২০২৪ সালে। আর তার আগে এই বছর অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা যোজনা (Pm Vishwakarma) চালু করেছে মোদী সরকার। দেশের কারিগর ও শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করেছে মোদী সরকার। এই যোজনায় ট্রেনিং থেকে লোন পাওয়ার সুযোগ আছে। এই যোজনার উদ্দেশ্য হল ক্ষুদ্র শিল্পের সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা এবং স্বনির্ভর করা।

  • Year Ender 2023: মহিলা সম্মান পত্র

মহিলা সম্মান বচত পত্র যোজনাও (Mahila Samman Bachat Patra) এই বছর অর্থাৎ ২০২৩ সালে শুরু হয়। মহিলাদের কথা ভেবেই এই যোজনা শুরু হয়। মহিলারা এই স্কিমে বিনিয়োগ করলে সর্বোচ্চ 7.5 শতাংশ হারে সুদ পান। মাত্র দু'বছরের জন্যে মহিলারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। নুন্যতম ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়গ করা যাবে। এই স্কিমের উদ্দেশ্যে হল মহিলাদের আত্মনির্ভর তৈরি করা। যা খুবই গুরুত্বপূর্ণ।

  • Year Ender 2023: প্রধানমন্ত্রী প্রণাম যোজনা

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে প্রধানমন্ত্রী প্রণাম যোজনা (Pradhan Mantri Pranam Yojana) শুরু করে মোদী সরকার। এই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের রাসায়নিক চাষ থেকে বিকল্প সারের দিকে যেতে উৎসাহিত করা। চাষে সুফল পেতে ব্যাপক ভাবে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। যা মানুষের শরীরের পক্ষে মোটেই ভালো নয়। আর তাই পরিস্থিতি বিচার করে প্রধানমন্ত্রী প্রণাম যোজনা শুরু করেছে মোদী সরকার। এই যোজনার মাধ্যমে চাষিরা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+