Spotify Wrapped-এ বিজেপিকে ব্যাঙ্গাত্মক খোঁচা তৃণমূলের, দেখুন ভাইরাল ভিডিও
Spotify Wrapped: Spotify Wrapped-এর জনপ্রিয় ট্রেন্ডে অংশ নিয়ে রিল প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। যার মাধ্যমে বিজেপিকে ব্যাঙ্গাত্মকভাবে নিশানা করা হয়েছে।
তৃণমূলের অভিনব এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। রিলটিতে চলতি বছর দেশের নানা প্রান্তে বিজেপির অপশাসনের সমালোচনা করা হয়েছে।

তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতির জন্য বাংলার ১.৬ লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে। 'ওয়াশিং-মেশিন নীতি' ব্যবহার করে দুর্নীতিবাজ নেতাদের শুদ্ধ করে দলে নেওয়া, বিজেপির বাংলা-বিরোধী মনোভাব এ বছর আরও নিম্নমানে নেমেছে।
ভারতের টাকার মূল্য কীভাবে রেকর্ড তলানিতে পৌঁছেছে তারও উল্লেখ রয়েছে রিলটিতে। মণিপুর ইস্যুকে উপেক্ষা করা, বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে হিংসাত্মক বক্তব্য ছড়ানোর হয়েছে বলে দাবি করে তৃণমূল শ্লেষাত্মকভাবে নিন্দা করেছে বিজেপি নেতাদের।
.@BJP4India, your #SpotifyWrapped2024 is here and it wasn't a 'Premium' experience at all!
— All India Trinamool Congress (@AITCofficial) December 10, 2024
Time to UNSUBSCRIBE! pic.twitter.com/X8ATCNB3Qa
রিলটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লেখা হয়েছে "@BJP4India, your 2024 Wrapped is here and it wasn't a 'Premium' experience at all! Time to UNSUBSCRIBE!"
লোকসভা নির্বাচনে চারশো পারের ডাক দিলেও অনেক আগে থমকে যেতে হয়েছে বিজেপিকে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্ভর করতে হচ্ছে শরিক দলগুলির উপর। শরিকদের সমর্থন ধরে রাখতে বিজেপি যে বিশেষ প্যাকেজের প্রলোভন দেখাচ্ছে তাকে তৃণমূলের কটাক্ষ "Commitment never sounded so good"।
ট্রেন্ডিং ফরম্যাট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস যে মজাদার অথচ গভীর বার্তাবহ যে ভিডিওগুলি শেয়ার করছে তা আকৃষ্ট করছে তরুণ ও যুবদের। ভাইরাল ভিডিও, মিম, জিআইএফ এবং স্টিকার ব্যবহার করে বৃহত্তর ক্ষেত্রে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications