Year Ender 2024: জিডিপি এবং জিএসডিপির ভিত্তিতে ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি, জানেন?

Year Ender 2024:২০২৪ সাল ভারতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সফল বছর হিসেবে প্রমাণিত হয়েছে। এই বছর, ভারত ৮.২ শতাংশ জিডিপি বৃদ্ধি রেকর্ড করেছে, যা সরকারের অনুমিত বৃদ্ধির হার ৭.৩ শতাংশ থেকে বেশি। এর সাথে ভারতের জিডিপি ৪৭.২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। এই পারফরম্যান্স বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

জিডিপি বৃদ্ধির হার অনুযায়ী দেশের সবচেয়ে ধনী রাজ্য কোনটি জানেন? আজ রইলো তারই কিছু বিস্তারিত তথ্য -ভারতে ২৮টি রাজ্য, ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং একটি রাজধানী রয়েছে। যার মধ্যে জিডিপি এবং জিএসডিপির ভিত্তিতে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটক এই বছর ধনী রাজ্যগুলির তালিকায় রয়েছে উপরের স্থানে।

money

  • সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্র

মহারাষ্ট্র, দেশের অর্থনৈতিক রাজধানী হিসাবে বিবেচিত, ২০২৪ সালে সবচেয়ে ধনী রাজ্য এটিই। এর আনুমানিক গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP) ৪২.৬৭ লক্ষ কোটি টাকা, যা জাতীয় GDP এর ১৩.৩%। মহারাষ্ট্রের অর্থনৈতিক শক্তির একটি বড় অংশ এর আর্থিক পরিষেবা, শিল্প এবং চলচ্চিত্র শিল্প থেকে আসে।

  • দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু

তামিলনাড়ু, 'এশিয়ার ডেট্রয়েট' নামেও পরিচিত, ৩১.৫৫ লক্ষ কোটি টাকার GSDP সহ দ্বিতীয় স্থানে রয়েছে। অটোমোবাইল, টেক্সটাইল এবং তথ্য প্রযুক্তির মতো শিল্পগুলির অর্থনীতিতে একটি বড় অবদান রয়েছে এরাজ্যের।

  • তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক

কর্ণাটক ২৮.০৯ লক্ষ কোটি টাকা জিএসডিপি সহ তৃতীয় স্থানে রয়েছে। এটি জাতীয় জিডিপিতে ৮.২ শতাংশ অবদান রাখে। বেঙ্গালুরু, ভারতের "সিলিকন ভ্যালি" নামে পরিচিত, রাজ্যের অর্থনৈতিক শক্তির প্রধান উৎস। তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ এবং উদ্ভাবনে এই রাজ্যটি এগিয়ে রয়েছে৷

  • চতুর্থ স্থানে রয়েছে গুজরাট

গুজরাট ২৭.৯ লক্ষ কোটি টাকা জিএসডিপি সহ চতুর্থ অবস্থানে রয়েছে। এটি জাতীয় জিডিপিতে ৮.১% অবদান রাখে। এই রাজ্য পেট্রোকেমিক্যালস, টেক্সটাইল এবং হীরা পলিশিং এর মত সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করে।

  • পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, উত্তর প্রদেশ, ২৪.৯৯ লক্ষ কোটি টাকার জিএসডিপি এবং ৭.৪% জাতীয় জিডিপি অবদানের সাথে পঞ্চম স্থানে রয়েছে।

এই পাঁচ রাজ্য ছাড়াও আরও রাজ্য রয়েছে এই ধনীর তালিকায়। সেগুলি হল -

  • পশ্চিমবঙ্গ: ১৮.৮ লক্ষ কোটি টাকা জিএসডিপি এবং ৫.৬% জাতীয় অবদান সহ ষষ্ঠ স্থানে।
  • তেলেঙ্গানা: ১৬.৫ লক্ষ কোটি টাকা জিএসডিপি এবং ৪.৯% অবদান সহ একটি দ্রুত উদীয়মান রাজ্য, এটি তালিকায় ৭ম স্থানে রয়েছে।
  • অন্ধ্র প্রদেশ: ১৫.৮৯ লক্ষ কোটি টাকা জিএসডিপি এবং ৪.৭% অবদানের সাথে ৮ম স্থানে রয়েছে।
  • দিল্লি: ভারতের রাজধানী, ১১.০৭ লক্ষ কোটি টাকার GSDP রেকর্ড করেছে৷ এটি জাতীয় জিডিপিতে ৩.৬% অবদান রেখেছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+