Year Ender 2024: ফেলে গেল দুঃস্বপ্নের স্মৃতি! ২০২৪ সালে দেশে হয়েছে এইসব ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ
গুটি গুটি পায়ে বিদায় নিচ্ছে ২০২৪। মহাবিশ্বের ক্যালেন্ডার থেকে চিরতরে মুছে যাবে আরও একটা বছর। অপরদিকে পৃথিবীর স্বাগত জানাবে নতুন বছর অর্থাৎ ২০২৫ সালকে। তবে পুরনো বছর বিদায় নিলেও চলতি বছর রেখে গেল অনেক স্মৃতি। তার মধ্যে বহু স্মৃতি ভালো হলেও অনেক ঘটনা বছর ভর এমন ঘটেছে যা প্রত্যাশা করেননি কেউ। তারই মধ্যে অন্যতম কিছু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। বছর শেষে ফিরে দেখা যাক ২০২৪ সালে ঘটে যাওয়া বেশ কিছু ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের ঘটনা।
ঘূর্ণিঝড় রেমাল- ২০২৪ সালে বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড়, তীব্র গরমের মত একাধিক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে ভারত। তারই মধ্যে অন্যতম সাইক্লোন রেমাল। এ বছর ২৬ মে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যার প্রভাব প্রত্যক্ষভাবে পড়েছিল পশ্চিমবঙ্গের উপরেও বহু কৃষি জমি ফসল চলে গিয়েছিল জলের তলায়, গবাদি পশুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় এর ফলে।

ওয়ানাড়ে ভূমিধস- চলতি বছর ৩০ শে জুলাই অতিবৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধস গ্রাস করে কেরলের ওয়ানাড়ে। ছবির মত সাজানো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রাম নিমেষে পরিণত হয় শ্মশানপুরিতে। একাধিক প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কেরলের এই অঞ্চলে। চুরলামালা, মুন্ডাক্কাই, মালাপ্পুরম সহ এলাকায় বহু মানুষ ঘরছাড়া হন।
বিজয়ওয়াড়া বন্যা- ৩১ অগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর। ভারী বৃষ্টিতে নদীতে ব্যাপক হারে বন্যার সৃষ্টি হয়। আর যার ফলে প্রবল প্লাবনে ভেসে যায় অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তেলেঙ্গানার একাধিক এলাকাও। ভয়াবহ এই বন্যায় মৃত্যু হয়, প্রায় ৪০ জন মানুষের।
ঘূর্ণিঝড় ফেঙ্গাল- বছরের শেষ ভাগে তামিলনাড়ুর পুদুচেরিতে আছড়ে পড়ে সাইক্লোন ফেঙ্গাল। কয়েকদিনের মধ্যেই প্রায় এক মাসের সমতুল্য বৃষ্টিপাত হয় পুদুচেরিতে। আর যার ফলে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে একদিকে প্রায় কুড়ি জন মানুষ প্রাণ হারান, অন্যদিকে ব্যাপক ক্ষয় ক্ষতি হয় সম্পদের।












Click it and Unblock the Notifications