Year Ender 2024: রতন টাটা থেকে জাকির হোসেন, এবছর যে সকল বিশিষ্টরা ছেড়ে গিয়েছেন আমাদেরকে
'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে' মাইকেল মধুসূদন দত্তের এই অসাধারণ পংক্তিটি, জীবনপাঠের এক অপরিহার্য অঙ্গ। যাই বদলে যাক, এই ধ্রুব সত্য কখনও বদলাবে না।
সেরকমই এবছর আমরা বহু মানুষকে হারিয়েছি। তারা কালের নিয়মে হইত চলে গিয়েছেন, কিন্তু রয়ে গিয়েছে তাঁদের আইকনিক পরিচয়, তাঁদের সৃষ্টি। ২০২৪ শেষের শেষ লগ্নে দাঁড়িয়ে তাই তাঁদেরকে আমাদের পক্ষ থেকে জানায় শ্রদ্ধা।

- রতন টাটা (৯ অক্টোবর ২০২৪)
প্রখ্যাত ভারতীয় শিল্পপতি এবং সমাজসেবী রতন টাটা, ৮০ বছর বয়সে বয়সজনিত সমস্যার কারণে ৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেঠজি টাটার নাতি ছিলেন। ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে, টাটা গ্রুপ বিশ্বব্যাপী প্রসারিত হয়। টেটলি টি, জাগুয়ার ল্যান্ড রোভার এবং কোরাস স্টিলের মতো কোম্পানিগুলি তাঁরই সৃষ্টি।
- জাকির হোসেন (১৫ ডিসেম্বর ২০২৪)
তবলা বাদক জাকির হুসেন, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং গ্লোবাল ফিউশনে তাঁর দক্ষতার জন্য পরিচিত। ১৫ ডিসেম্বর ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সান ফ্রান্সিসকোতে। প্রখ্যাত তবলা গুণী ওস্তাদ আল্লা রাখা-এর পুত্র জাকির হোসেন। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ - বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন তাঁর নিজের গুণের জন্যে।
- রোহিত বাল (১ নভেম্বর ২০২৪)
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৬৩ বছর বয়সী রোহিত তার চমৎকার ডিজাইনের জন্য পরিচিত ছিলেন। তাবড় তাবড় সেলিব্রিটি তাঁর পোশাকেই হয়ে উঠেছিলেন অনবদ্য।
- ফালি এস নরিমান (২১ ফেব্রুয়ারি ২০২৪)
একজন বিশিষ্ট ভারতীয় আইনজীবী, ফালি এস নরিমান ৯৫ বছর বয়সে কার্ডিওভাসকুলার রোগ সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- পঙ্কজ উদাস (২৬ ফেব্রুয়ারি ২০২৪)
কিংবদন্তি ভারতীয় গজল গায়ক পঙ্কজ উদাস দীর্ঘ অসুস্থতার কারণে গত ২৬ ফেব্রুয়ারি, ৭২ বছর বয়সে প্রাণ হারান। একজন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যিনি ৫০টিরও বেশি অ্যালবাম এবং অসংখ্য সংকলন প্রকাশ করেছেন।
- ম্যাগি স্মিথ (২৭ সেপ্টেম্বর ২০২৪)
কিংবদন্তি অভিনেত্রী ম্যাগি স্মিথ ৮৯ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। হ্যারি পটার এবং মিস জিন ব্রডির প্রাইম-এর আইকনিক ভূমিকার জন্য পরিচিত তিনি। তার ক্যারিয়ার ৭০ বছর ধরে বিস্তৃত। ২ বার অস্কারও জিতেছেন ম্যাগি স্মিথ।
- শারদা সিনহা (৫ নভেম্বর ২০২৪)
শারদা সিনহা, বিখ্যাত ভারতীয় লোকগায়িকা। সেপ্টিসেমিয়া এবং মাল্টিপল মায়লোমাজনিত জটিলতার কারণে ৭২ বছর বয়সে মারা যান শিল্পী। তার মৈথিলী এবং ভোজপুরি গান আজও মানুষকে আনন্দ দেয় অবিরত।
- লিয়াম পেইন (১৬ অক্টোবর ২০২৪)
আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে প্রাক্তন ওয়ান ডিরেকশন সদস্য লিয়াম পেইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'দ্য এক্স ফ্যাক্টরের' মাধ্যমে খ্যাতি অর্জন করে, তিনি বিশ্বব্যাপী পপ সঙ্গীতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন।
- রশিদ খান (৯ জানুয়ারী ২০২৪)
ওস্তাদ রশিদ খান, একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ক্যান্সারের সাথে লড়াই করার পরে ৫৫ বছর বয়সে মারা যান তিনি। পদ্মশ্রী, পদ্মভূষণ এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন রশিদ খান।
- সীতারাম ইয়েচুরি (১২ সেপ্টেম্বর ২০২৪)
সীতারাম ইয়েচুরি, একজন কমিউনিস্ট নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য। ১২ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স ছিল ৭২। ২০১৫ সাল থেকে তার সময় পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়েচুরি।
- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (৭ জানুয়ারি ২০২৪)
কিংবদন্তি জার্মান ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৭ জানুয়ারি ৭৮ বছর বয়সে প্রাণ হারান। দুইবারের ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। একজন খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর, বেকেনবাওয়ার একজন ম্যানেজার হিসেবেও সাফল্য পান।












Click it and Unblock the Notifications